ছবি: সংগৃহীত
সারাদেশ

মেয়েকে চবি ভর্তি পরীক্ষায় পৌঁছে দিয়ে না ফেরার দেশে বাবা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন এক পরীক্ষার্থীর পরিবার। মেয়েকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এসে তার বাবা মো. ইব্রাহীম খলিল (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

শনিবার সকালে পরীক্ষার্থী নাশিতা তাসনিমকে নিয়ে তিনি চবি ক্যাম্পাসে আসেন। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে তিনি শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে বিশ্রাম নেন। একপর্যায়ে তার মুখ দিয়ে ফেনা বের হলে শিক্ষার্থীরা দ্রুত মেডিকেল সেন্টারকে অবহিত করেন।

চবি মেডিকেল সেন্টারে নেওয়ার পর চিকিৎসকরা হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ শনাক্ত করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে বেসরকারি হাসপাতালে পাঠানো হলেও সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

চবি মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার মোহাম্মদ আবু তৈয়ব জানান, চিকিৎসা পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সসহ সব ধরনের সহায়তা দেওয়া হয়েছিল।

নিহত মো. ইব্রাহীম খলিলের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলায়। তিনি চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করতেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুলের জোড়া উইকেট

মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তাস...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা রাষ্ট্রপতির

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতি...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

সম্পর্কটা ভালোবাসার নাকি অভ্যাসের?

সম্পর্কের শুরুতে সঙ্গীর একটি ছোট্ট মেসেজও অনেক আনন্দের কারণ হয়ে ওঠে। তার প্রশ...

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সক্রিয়...

হাওরবাসীর গল্পে রুনা খান

‘হালদা’ ও ‘ছিটকিনি’র পর নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা