ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শ্রমিকদের সুসংবাদ দিলো সৌদি আরব

আমার বাঙলা ডেস্ক

নিজেদের শিল্পখাতকে আরো শক্তিশালী করতে সৌদি আরব সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের শিল্প খাতে গতি আনতে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার করতে লাইসেন্সপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত আকামা বা ওয়ার্ক পারমিট ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক পরিষদ (সিইডিএ)-এর সুপারিশে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট। আনুমানিক ৭–৮ বছর পর সৌদি আরবে এই আকামা (প্রবাসী কর্মী লেভি) ফি মওকুফ করা হয়।

দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বন্দর আলখোরাইফ বলেছেন, শিল্প কর্মীদের জন্য প্রবাসী ফি বাতিলের মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যের টেকসই শিল্প উন্নয়নকে বাড়িয়ে তুলবে। আলখোরাইফ বলেন, ‘এই সিদ্ধান্তটি ক্রাউন প্রিন্সের কাছ থেকে শিল্প খাত যে ক্রমাগত সমর্থন এবং ক্ষমতা পাচ্ছে, তারই একটি অংশ।

মন্ত্রী আরো বলেন, এই পদক্ষেপ সৌদি শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে এবং তেলনির্ভরতা কমিয়ে অন্য জিনিসের রপ্তানির বিস্তার ঘটাতে সহায়ক হবে।

এটি কারখানার খরচ কমাবে, যাতে তারা আরো বড় হতে, সম্প্রসারণ করতে এবং উৎপাদন বাড়াতে পারে। একই সঙ্গে এটি শিল্প প্রতিষ্ঠানে আধুনিক ব্যবসায়িক মডেল যেমন স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত উৎপাদন প্রযুক্তি গ্রহণের গতি বাড়াবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা