ছবি: সংগৃহীত
জাতীয়

ওবায়দুল কাদেরসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আমার বাঙলা ডেস্ক

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও আরও ১৪ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের সহকারী রেকর্ড অনুযায়ী, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে।

নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যরা হলেন:

সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো. নজরুল ইসলাম
জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মোস্তাফা কামাল উদ্দীন
বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব আহমদ কায়কাউস
ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আবদুল জলিল
পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব জাফর আহমেদ খান
সাবেক অর্থ ও সিএএজি সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী
লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক
এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক মিজ জুয়েনা আজিজ
রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মোফাজ্জেল হোসেন
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতার হোসেন ভূঁইয়া
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক চেয়ারম্যান ও সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম

দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে জানিয়েছেন, আসামিরা সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা যদি বিদেশে চলে যান, তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আইন ও বিধি লঙ্ঘন করে সরকারি জমিতে ব্যক্তিস্বার্থে ফ্ল্যাট নির্মাণের অনুমোদন প্রদান করেছেন আসামিরা। অনুমোদিত নীতিমালা গেজেট আকারে প্রকাশ না করায় এবং নিয়মবহির্ভূত অনুমোদনের কারণে তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

সড়কপথে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মে...

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সাম...

চমেক হাসপাতাল আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন, রোগীদের দুর্ভোগ

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পূর্বঘোষিত সংস্...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকার বাসায় অবৈধ পিস্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা