ছবি: আমার বাঙলা
সারাদেশ

নায়েব শর্মিষ্ঠার কাছ থেকে লাখ টাকা লুট, জামাই-শ্বশুর ও সাংবাদিকের প্রতারণা

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শর্মিষ্ঠা সরকারের স্বামী প্রশান্ত কুমারকে ব্লাকমেইল করে কয়েক দফায় কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন সুমন মূখার্জী নামের এক প্রতারক, তার জামাই ও সাংবাদিক । তবে ১ লক্ষ ৩০ হাজার টাকা লিখিত প্রমাণ এই প্রতিবেদকের কাছে এসেছে। যার বিবরণে, বদলীর জন্য ৩০ হাজার টাকা, নিউজ বন্ধ ও সাংবাদিক ম্যানেজ করার জন্য ১ লক্ষ টাকা। বিশ্বস্ত সূত্রে জানা যায়, স্থানীয় আরেক সাংবাদিক হাবিবুর রহমান হাবিব নিয়েছে ৫০ হাজার টাকা।


তাছাড়া তৎকালীন আওয়ামী লীগের সময়ে মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের নামে ভাঙ্গিয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সুমন মুখ্যার্জী । বিএনপি জামায়াতের অংখ্যক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে অপরদিকে লক্ষ লক্ষ টাকা মামলা বাণিজ্য করেছে। এত অপরাধের পরও বহাল তবিয়তে দাপিয়ে বেড়াচ্ছে সুমন মুখ্যার্জী। বিভিন্ন দপ্তরের সচিব ডিআইজির নাম বিভিন্ন কর্মকর্তাদের বদলির নামে টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক সুমন।

সরজমিনে অনুসন্ধানে জানা যায়, নায়েব শর্মিষ্ঠা একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।কাজের সুবাদে এক গণমাধ্যমকর্মীর সাথে পরিচয়ের সূত্রে প্রেমে জড়িয়ে পড়েন। বছর খানেক প্রেমের পরে সম্পর্কে ভাটা পড়লে ওই গণমাধ্যম কর্মীর সাথে বিরোধী বাধে শর্মিষ্ঠা সরকারের। বিরোধীদের জেরে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা দুর্নীতিবাজ নায়েব শর্মিষ্ঠা সরকারের বিরুদ্ধে তার কর্মকান্ড নিয়ে সংবাদ পরিবেশন করে।

ওই গণমাধ্যম কর্মীর সাথে অন্তরঙ্গ কল রেকর্ড, ফেসবুক চাটিং সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংবাদ প্রকাশ আটকাতে ওই গণমাধ্যম কর্মীকে ঠেকাতে প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক ও টেলিভিশনসহ ১৫ জন সাংবাদিকের নাম করে নিউজ বন্ধের অজুহাতের সুযোগে দুই দফায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সুমন মুখ্যার্জী নামের এক প্রতারক, তার জামাই ও স্থানীয় এক সাংবাদিক। উভয়েই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।


বিষয়টি জেলা জুড়ে আলোচনার সৃষ্টি হলে সাংবাদিকদের তোপের মুখে পড়ে প্রতারক সুমন। এক পর্যায়ে টাকা নেওয়ার একটি লিখিতও দেয়।

সুমন হাতিয়ে নেওয়া লাখ টাকা দিয়ে সাতক্ষীরা সদর থানার মার্কেটে একটি সেলুনের জন্য সোফা সেট চেয়ার ক্রয় করেছে সরজমিনে দেখা গেছে।


বহুল আলোচিত নায়েব শর্মিষ্ঠা বলেন, আমার সাথে ওই গণমাধ্যম কর্মীর সুসম্পর্ক ছিল। প্রেমের বিষয়ে এড়িয়ে যান। সুমন নামের এক ব্যক্তি ওই গণমাধ্যম কর্মীকে ম্যানেজ ও বিভিন্ন পত্রিকায় নিউজ বন্ধে লাখ টাকা নিয়েছে। আমার স্বামী প্রশান্ত কুমার রক্ষিত থেকে দুই দফায় লাখ টাকা হাতিয়ে নিয়েছে সুমন ও তার জামাই। আমাকে আশ্বস্ত করে তার নামে কোন নিউজ হবে না। টাকা নিয়ে প্রতারক সুমন লিখিত দিয়েছে টাকা নেওয়ার বিকাশ নগদের লেনদেনের প্রমাণ রয়েছে।

ভুক্তভোগী আশাশুনি উপজেলার বুধাহাটা ইউনিয়নের বেউলা গ্রামের ইউপি সদস্য মোহাম্মদ জেরি বলেন, সুমন মুখ্যার্জী একজন বাটপার। আওয়ামী লীগের সময়ে বিভিন্ন মানুষের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তাছাড়া বিএনপি জামায়াতের অংখ্যক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে। মামলা থেকে নাম বাদ দেওয়ার নামে বিভিন্ন নেতাকর্মীদের থেকে লাখ লাখ টাকা নিয়েছে। এই সুমন মুখ্যার্জী কণ্ঠশিল্পী চৈতালী মুর্খ্যাজীর আপন বড় ভাই।


বিএনপি দল ক্ষমতায় আসলে সুমন এখন বিএনপির এক মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে চলে বিভিন্ন অফিসে বদলিও নামে জেলজুড়ে টাকা হাতিয়ে নিচ্ছে। বিএনপি জামায়াতের নির্যাতনকারী সুমনের গ্রেফতার দাবি করছি।

অভিযুক্ত সুমন মুর্খ্যাজী বলেন, নায়েব শর্মিষ্ঠা থেকে টাকা নিয়েছি এটা মিথ্যা। নারীলোভী ব্ল্যাকমেইলার স্থানীয় পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান হাবিব থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হাবিব একজন নারী লোভী ব্ল্যাকমেইলার ঢাকায় এক শিল্পীর মাকে নিয়ে থাকে পোষ্ট অফিস মোড়ে মম নামের এক নারীর সাথে পরোকীয়া আছে প্রতিদিন রাত কাটায়। শর্মিষ্ঠা সরকারের কাছ থেকে টাকা গ্রহণের বিষয়টি মোবাইলে বলতে অপারগতা প্রকাশ করেন।

সুমন মুখার্জীর জামাইকে ফোন করলে, রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুলের জোড়া উইকেট

মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পরও বল হাতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তাস...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

স্পর্শিয়ার স্লিভলেস লুকে তোলপাড়

রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। রোদমাখা এক বিকেলে...

চোট কাটিয়ে ফিরেই শরিফুলের ক্যারিয়ারসেরা বোলিং

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের সামনে বেশ ভুগতে হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটার...

নায়েব শর্মিষ্ঠার কাছ থেকে লাখ টাকা লুট, জামাই-শ্বশুর ও সাংবাদিকের প্রতারণা

সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শর্মিষ্ঠা সরকারের স্বামী প্রশা...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা