ছবি: সংগৃহীত
জাতীয়

আসামিদের অবস্থান শনাক্ত করা গেলে দেশে ফিরিয়ে আনার একাধিক পথ রয়েছে

আমার বাঙলা ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ফয়সাল ও আলমগীর বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হলেও, তাদের অবস্থান নিশ্চিত করা গেলে দেশে ফিরিয়ে আনার যথেষ্ট উপায় রয়েছে বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান।

রবিবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

র‌্যাব ডিজি বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত বাহিনীর সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করে অভিযান চলবে। তিনি জানান, ১২ থেকে ১৬ তারিখের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সময় ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে আইনের আওতায় আনাই র‌্যাবের মূল লক্ষ্য। তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত দিনরাত ২৪ ঘণ্টা তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।

আসামিরা দেশের বাইরে পালিয়ে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক জানান, প্রযুক্তিগত সহায়তা ও ম্যানুয়াল সোর্স ব্যবহার করে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। অবস্থান নিশ্চিত করা গেলে আইনগত ও কূটনৈতিক সব প্রক্রিয়া প্রয়োগ করে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, বিদেশে পালিয়ে গেলেও আসামিকে ফিরিয়ে আনার জন্য একাধিক কার্যকর ব্যবস্থা রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হ...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

সড়কপথে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মে...

দ্বিতীয় টেস্টের প্রথম দিন: শুরুর বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ

স্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সাম...

চমেক হাসপাতাল আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন, রোগীদের দুর্ভোগ

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পূর্বঘোষিত সংস্...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকার বাসায় অবৈধ পিস্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা