ছবি: সংগৃহীত
সারাদেশ

কমলগঞ্জে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও কারিকুলাম অ্যাক্টিভিটিজে বিশেষভাবে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজ উদ্দিন, এ.এ.টি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, ভাণ্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশেদ আলী এবং তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে মাঠের শৃঙ্খলা রক্ষা ও খেলা পরিচালনায় তদারকি করেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

জুলাই ২৪ এর আগে ও পরে ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সং...

জুলাই ২৪ এর আগে ও পরে ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সং...

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আ...

জনস্বাস্থ্য উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা