ছবি: প্রতিনিধি
সারাদেশ
কারখানায় সিলগালা, আটক ৫

রাউজানে নকল সফট ড্রিংক পাউডার, নুডলস, টেস্টি স্যালাইন

রাউজান প্রতিনিধি


রাউজানের নোয়াপাড়া পথেরহাটের পূর্বপ্রান্তে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংলগ্ন মিয়া মার্কেটের পেছনে দোকান ভাড়া নিয়ে বাইরে দরজা বন্ধ রেখে চলছিল অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও প্যাকেটজাত করা হচ্ছিল নকল নুডলস, ‘ট্যাং' সদৃশ সফট ড্রিংক পাউডার, টেস্টি স্যালাইন। পবিত্র রমজানকে সামনে রেখে বাজারজাতকরনের লক্ষ্যে অবৈধ পন্থায় এসব পন্য উৎপাদন ও প্যাকেটজাত করা হচ্ছিল।
২৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলামের নেতৃত্বে উক্ত কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ বিএসটিআইয়ের অনুমোদনবিহীন নকল পন্য উৎপাদন ও প্যাকেটজাতকরণের দায়ে কারখানাটি সিলগালা এবং কারখানার মালিক ও ব্যবস্থাপক উপস্থিত না থাকায় উৎপাদন কাজে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার এস. এম. রাহাতুল ইসলাম বলেন, অবৈধভাবে সফট ড্রিংক পাউডার, নুডলস, টেস্টি স্যালাইনসহ নানা ধরনের পন্য তৈরি ও প্যাকেটজাত করা হচ্ছিল। প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হলেও কোন অনুমোদন নেই। এখানে মালিক পক্ষের কাউকে পাওয়া যায় নি। আমরা প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছি। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাউজান থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক(মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার, ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস) মো. নাসির উদ্দিন, রাউজান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতিকুর রহমান প্রমুখ।
বিএসটিআই এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক(মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সফট ড্রিংক পাউডার, নুডুলস প্রভৃতি পন্যের উৎপাদন করা হচ্ছিল। সফট ড্রিংক পাউডারের বিএসটিআই সনদ হালনাগাদ করা হয়নি, নুডুলসের বিএসটিআই সনদ নেই, কোনো পন্যের মোড়কজাত নিবন্ধন সনদ ছিল না।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত থাকা মিয়া মার্কেটের মালিক মো আক্তার জানান, চার বছর পূর্বে দোকানসহ পেছনের অংশ ভাড়া নেন নোয়াপাড়া কলেজের সাবেক উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ (রাউজান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক) । তিনি এবং তার ভাই কামাল উদ্দিন টুটুল কারখানাটি পরিচালনা করেন। এই বিষয়ে জানতে সৈয়দ উদ্দিন আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এসবে জড়িত নই। এগুলো আমার পছন্দ নয়, তাই আমি অনেক আগেই ছেড়ে দিয়েছে। মার্কেটের মালিকসহ তারা দুই বন্ধু এসব করে মনে হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে লামায় ছাত্র ফেডারেশন বিক্ষোভ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। তনু থেক...

লামায় অবৈধ বালু উত্তোলন: অভিযানে মেশিনসহ বিপুল বালু জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিয...

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা