ছবি: আমার বাঙলা
সারাদেশ

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আজ মঙ্গলবার (৬ই ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬জানুয়ারি) সকাল ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর উপস্থাপনায় কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান, পাশাপাশি পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোকপাত করা হয়।

একই অনুষ্ঠানে গত ডিসেম্বর মাসের পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা ও অফিসারদের কাজের মূল্যায়ন হিসেবে পুরস্কৃত করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার শিপু কুমার দাস, শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হন সদর ট্রাফিকের কমলেশ বিশ্বাস এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে নির্বাচিত হন সদর মডেল থানার অফিসার এএসআই মোঃ রানা মিয়া।

এছাড়া চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য কুলাউড়া থানার এসআই মোহাম্মদ ছাদেক মিয়াকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান এবং সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

অর্থের প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব

অভিনয়শিল্পীর মূল দায়িত্ব ক্যামেরার সামনে নিজের চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

পঞ্চগড়ে শিয়ালের হামলায় আহত ৭

পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতে শিয়ালের আক্রমণে সাতজন আহত...

ইরান ইস্যুতে ৪ ভারতীয় কোম্পানিতে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে সম্পর্ক এবং দেশটি থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে চার ভারতীয় কোম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা