সংগৃহিত
আন্তর্জাতিক

ডেঙ্গুবাহী মশার বিস্তার বাড়ছে ইউরোপে

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে ডেঙ্গুবাহী মশার বিস্তার বেড়েই চলেছে। ফ্রান্স, স্পেন, গ্রিসসহ ইউরোপীয় ইউনিয়নের ১৩টি দেশে ডেঙ্গুবাহী মশার সন্ধান পাওয়া গেছে। ইউরোপে ডেঙ্গু জ্বর কেন বাড়ছে সে বিষয়ে গবেষণা করতে গিয়ে এমন তথ্য পেয়েছেন বিশেষজ্ঞরা। খবর বিবিসির।

জলবায়ু পরিবর্তন টাইগার মসকিউটো নামের একটি বিশেষ প্রজাতির মশার বিস্তারের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করছে বলে জানিয়েছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)।

প্যারিসের উত্তরাঞ্চলে আগামী জুলাই মাসের শেষের দিকে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। সেখানকার কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই প্রজাতির মশার বিস্তার সম্পর্কে নজর রাখছে এবং পরীক্ষা-নিরীক্ষা করছে।

ইসিডিসি সতর্ক করেছে যে, আন্তর্জাতিক ভ্রমণের কারণে ইউরোপে এই ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে। সে কারণে বাগান বা বারান্দা থেকে জমে থাকা পানি পরিষ্কার করা এবং রাতে মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

সাধারণ ফ্লুর মতো উপসর্গ নিয়েই শুরু হয় ডেঙ্গু। কিন্তু পরবর্তীতে তা গুরুতর হয়ে ওঠে এবং কিছু ক্ষেত্রে তা এতটাই মারাত্মক যে এতে মৃত্যুও হতে পারে।

বিশ্বে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০০০ সালে প্রায় ২০ হাজার মানুষ ডেঙ্গুতে মারা যায়। আশঙ্কা করা হচ্ছে, চলতি বছর বিশ্বে ৪০ হাজার মানুষ এ রোগে মারা যেতে পারে।

সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত অঞ্চল হলো লাতিন আমেরিকা। ২০০০ থেকে ২০০৫ সালে সেখানে বছরে গড়ে পাঁচ লাখ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়। কিন্তু ২০২৩ সালে অঞ্চলটিতে ৪৬ লাখ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়। এদিকে ২০২৪ সালে এরই মধ্যে সেখানে প্রায় ৬০ লাখ কেস শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত ব্রাজিলের মানুষ।

গত কয়েক বছরে ইউরোপেও ডেঙ্গুর ব্যাপক প্রাদুর্ভাব ঘটেছে। গত বছর ফ্রান্স, ইতালি এবং স্পেনের বহু মানুষ মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছেন।

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ভ্রমণ করতে গিয়ে লোকজন এই রোগে আক্রান্ত হয়েছেন। গত বছর ইউরোপে প্রায় পাঁচ হাজার মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। তবে স্থানীয়ভাবে আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়ছে। গত বছর ইউরোপে ১৩০ জন স্থানীয়ভাবে ডেঙ্গুতে সংক্রমিত হন। এর আগের বছর এই সংখ্যা ছিল ৭১ জন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা