সংগৃহিত
আন্তর্জাতিক

কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ শহরের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ।

বুধবার (১২ জুন) বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে। অবশ্য পৃথক প্রতিবেদনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা কমপক্ষে ৩৫ বলে জানিয়েছে রয়টার্স।

আনাদোলু জানিয়েছে, কুয়েতের দক্ষিণাঞ্চলে আগুনে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৯ জনে পৌঁছেছে। অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ জনের বেশি বলে জানানো হলেও পরে সেই সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়।

রয়টার্স পৃথক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কুয়েতের মানগাফ শহরে একটি ভবনে আগুন লেগে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এদিকে কুয়েত টাইমস বলছে, কুয়েতের দক্ষিণ আহমদী গভর্নরেটের মানগাফ এলাকায় একটি ভবনে আগুন লেগে ৩০ জনেরও বেশি মানুষ নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এছাড়া অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও মন্ত্রণালয় আশ্বস্ত করেছে।

অপরদিকে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিকও রয়েছেন উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজের দাবি, মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত চার ভারতীয়ও নিহত হয়েছেন বলে কুয়েতি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা