সংগৃহিত
আন্তর্জাতিক

মোদীকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রোববার (৯ জুন) দেশটির রাষ্ট্রপতি ভবনে এই শপথ নেন তিনি। এতে উপস্থিত ছিলেন অধিকাংশ প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানরা।

তবে মোদীর শপথ অনুষ্ঠানে পাকিস্তানের কেউ উপস্থিত না থাকলেও অভিনন্দন জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

মোদীর শপথ নেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মোদীকে অভিনন্দন জানিয়েছেন।

নিজের টুইটার অ্যাকাউন্টে শাহবাজ লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় মোদীকে অভিনন্দন।

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাসে নাম লেখালেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় তিনিসহ ৭২ জন মন্ত্রী শপথবাক্য পাঠ করেছেন। এদের মধ্য ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা পরে ঘোষণা করা হবে।

এদিন শপথ নেওয়ার মাধ্যমে ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার প্রধানমন্ত্রী হলেন মোদী। তার আগে কেবল জওহরলাল নেহেরু টানা তিনবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। ১৯৫২, ১৯৫৭ ও ১৯৬২ মেয়াদকালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। সূত্র: জিও নিউজ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের ছবি প্র...

ফ্যাসিবাদী শক্তিকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, স...

পাকিস্তানের জালে থাইল্যান্ডের ৪ গোল

ফিফা আসিয়ান কাপে প্রথমবারের মতো মুখোমুখি হয়ে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছ...

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্...

দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং এ ধরনের ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা