জাতীয়

আজ ইরান থেকে ফিরছে ২০০ বাংলাদেশী

আমার বাঙলা ডেস্ক

ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে থাকা বাংলাদেশিদের মধ্যে প্রায় ২০০ জন ফেরত আসছেন। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সরকার জরুরি ভিত্তিতে বাংলাদেশিদের ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে। ১৯ মার্চ প্রথম ধাপে বাংলাদেশিদের ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। বিশেষ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০০ বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। সেখান থেকে ঢাকায় ফেরাতে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর বিষয়টি তদারকি করবেন তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এ জন্য তাঁকে আজারবাইজান পাঠানো হচ্ছে।

তেহরান থেকে আজারবাইজান সীমান্ত পর্যন্ত পৌঁছানোর সমন্বয়টি করছে ইরান কর্তৃপক্ষ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বাংলাদেশ দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের নাগরিকদের ইরান থেকে ফিরিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইরানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকসহ বাংলাদেশ দূতাবাসে কর্মরত কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে। সব মিলিয়ে দুই ধাপে ফিরিয়ে আনতে প্রায় ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে।

ঢাকা ও তেহরানের কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণে এ মাসের প্রথম দিকে আজারবাইজানের ইরান দূতাবাস বন্ধ হয়ে গেছে। তাই ইরান থেকে বাংলাদেশের লোকজনকে দেশে ফেরানোর বিষয়টি সমন্বয়ের জন্য তুরস্কে বাংলাদেশ দূতাবাস আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। এর পাশাপাশি ভিসা অনুমোদনসহ বাংলাদেশের লোকজনের আজারবাইজান থেকে ঢাকা ফেরার বিষয়ে অনুমতি পেতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন দেশটির দূতাবাসের সঙ্গে কাজ করছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, দিল্লির আজারবাইজান দূতাবাসে দুই ধাপে ২০২ ও ৭২ জনের অন অ্যারাইভাল ভিসার জন্য অনুরোধ জানানো হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের ওই ২৭৪ জনের অন অ্যারাইভাল ভিসার অনুমোদন দিয়েছে আজারবাইজান।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা