সংগৃহিত
আন্তর্জাতিক

কানাডায় আরও এক ভারতীয় খুন

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় যুবরাজ গয়াল নামক ভারতীয় বংশোদ্ভূত এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ জুন) সকালে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে এই ঘটনা ঘটে। নিহত যুবক পাঞ্জাব রাজ্যের লুধিয়ানার বাসিন্দা বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে গয়ালকে গুলি করে হত্যার খবর পায় সারে পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে। এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় সন্দেহভাজন মনভীর বাসরাম (২৩), সারে শহরের বাসিন্দা হরকিরাত ঘুট্টি (২৩), সাহেব বসরা (২০) ও অন্টারিওর কেইলন ফ্রাঙ্কোইসের (২০) বিরুদ্ধে টার্গেট কিলিং ও ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

যুবরাজ গয়াল ২০১৯ সালে পাঞ্জাবের লুধিয়ানা থেকে স্টুডেন্ট ভিসায় কানাডায় গিয়েছিলেন। সম্প্রতি তিনি কানাডার স্থায়ী বাসিন্দার (পিআর) মর্যাদা পেয়েছিলেন। সারেতেই একটি গাড়ির ডিলারশিপে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন ২৮ বছর বয়সী এই যুবক। তার বাবা রাজেশ গয়াল জ্বালানি কাঠের ব্যবসা করেন। আর মা শকুন গয়াল একজন গৃহিনী।

গ্লোবাল নিউজ আরও জানিয়েছে, গুলি করে হত্যার কিছুক্ষণ আগে গয়াল তার মায়ের সঙ্গে মোবাইলে ফোনে কথা বলেছিলেন। রয়্যাল কানাডিয়ান পুলিশ জানিয়েছে, নিহত যুবকের বিরুদ্ধে আগে থেকে কোনো অপরাধমূলক রেকর্ড নেই। এরপরও ঠিক কী কারণে তাকে হত্যা করা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

সারের পুলিশ সার্জেন্ট টিমোথি পিয়ারোটি বলেছেন, এই হত্যাকাণ্ড তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমকে (আইএইচআইটি)। ইন্টিগ্রেটেড ফরেনসিক আইডেন্টিফিকেশন সার্ভিস ও ব্রিটিশ কলাম্বিয়ার কম্বাইন্ড ফোর্সেস স্পেশাল এনফোর্সমেন্ট ইউনিট তদন্তকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এখনো অনেক অনুসন্ধান বাকি।

চলতি বছরের এপ্রিলেই কানাডার ভ্যানকুভারেও এক ভারতীয় যুবককে গুলি করে হত্যা করা হয়। কানাডার পাশাপাশি গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রেও একাধিক ভারতীয় শিক্ষার্থীর ‍উপর হামলা ও মৃত্যুর ঘটনা ঘটে।

গত বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয় খালিস্তানপন্থি নেতা ও ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান নাগরিক হারদিপ সিং নিজ্জারকে (৪৫)। এই হত্যার ঘটনায় ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, যা এখনো চলমান। এর মধ্যেই আবার আরেক পাঞ্জাবি যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটলো। সূত্র: এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র দখল ও কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে রক্তক্ষয়ী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা