সংগৃহিত
আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি হাইতির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: হাইতির নতুন প্রধানমন্ত্রী গ্যারি কনিলকে ‘সামান্য অসুস্থতার’ পরে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রীর প্রেস অফিসের বিবৃতিতে বলা হয়, সপ্তাহ ধরে ব্যাপক কাজকর্মের পর শনিবার বিকেলে তিনি সামান্য অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে যান।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।”তবে নাম প্রকাশ না করার শর্তে সরকারি একটি সূত্র বলেছে, প্রধানমন্ত্রী হাঁপানিতে আক্রান্ত হয়েছেন এবং সম্ভবত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।

হাইতির প্রেসিডেন্সিয়াল ট্রানজিশনাল কাউন্সিল ৫৮ বছর বয়সী কনিলকে ২৯ মে প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করে। সোমবার তিনি শপথ নেন।

প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসক হওয়া কনিল ২০১১-২০১২ সালে স্বল্প সময়ের জন্য হাইতির প্রধানমন্ত্রী হিসাবে কাজ করেছিলেন।

প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি জাতিসংঘের সাহায্য সংস্থা ইউনিসেফের আঞ্চলিক পরিচালক ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন ন...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি ঘোষণা...

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বঞ্চিত ৮...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা