জাতীয়

উন্নয়নের পথে কলাপাড়া

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: 

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই বিএনপি তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রবর্তন এবং খাল খনন কর্মসূচির কাজ শুরু হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু, মাদক ও সমসাময়িক বিভিন্ন বিষয় এবং ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারি প্রণোদনা বিতরণ উপলক্ষে ধর্মীয় ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের সভাপতিত্বে এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মোশাররফ হোসেন আরও বলেন, কলাপাড়াকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করার পাশাপাশি সামগ্রিক উন্নয়নে সকল দল-মতের মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি জানান, এমপি নির্বাচিত হওয়ার পর কলাপাড়ার সাতটি মসজিদ ও দুটি মন্দিরে সরকারি অনুদান প্রদান করা হয়েছে। ঈদের পর ছয়টি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ শুরু হবে এবং আরও ৩৫টি রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণে দরপত্র আহ্বান করা হবে। এছাড়া মাধ্যমিক স্তরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম, জামায়াতের সম্পাদক মাওলানা মোরশেদুল আলম এবং প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু প্রমুখ।

অনুষ্ঠানে কলাপাড়ার ১৪টি মসজিদ, ২টি মন্দির, একটি গির্জা ও একটি বৌদ্ধ বিহারের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সংশ্লিষ্টদের হাতে সরকারি প্রণোদনা তুলে দেওয়া হয়। একই সঙ্গে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ জনকে ৬ হাজার টাকার চেক এবং ৩৫০ জনের মধ্যে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও শুকনো খাবার এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা