খেলা

প্রথম দেখায় পাত্তা না পাওয়া মেয়েটিই এখন বুমরার স্ত্রী

ক্রীড়া ডেস্ক

২০১৯ সালের ঘটনা। ইংল্যান্ডে চলছে ওয়ানডে বিশ্বকাপ। সঞ্জনা গণেশান তখন কাজ করছেন সম্প্রচারক হিসেবে। স্বাভাবিকভাবেই সব ক্রিকেটারের সঙ্গে পরিচয় ছিল তাঁর। সৌজন্যের খাতিরে মাঠে সবাই হেসে ‘হাই’ বলতেন তাঁকে। শুধু একজন ছিলেন ব্যতিক্রম।

যশপ্রীত বুমরা যেন তাঁকেই পাত্তাই দিতেন না। অথচ এর দুই বছর পর সেই বুমরার সঙ্গেই বিয়ে হয় সঞ্জনার। দুজনের প্রথম দেখার সেই গল্প ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং ও তাঁর স্ত্রী গীতা বসরার ইউটিউব চ্যানেলে শুনিয়েছেন বুমরা ও সঞ্জনা।

সঞ্জনা তখন ভেবেছিলেন, বুমরা হয়তো বিবাহিত অথবা প্রেমিকা আছে। নইলে মেয়েদের থেকে দূরে কেন থাকবেন! বুমরার দাবি, তিনি ছিলেন অনেক লাজুক। ২০১৯ বিশ্বকাপের ঘটনা নিয়ে সঞ্জনার ভাষ্য, ‘২০১৯ বিশ্বকাপে আমি কাজ করছিলাম, তাই প্র্যাকটিস সেশনে নিয়মিতই যেতাম। ডিকে (দিনেশ কার্তিক) আর অন্য অনেক ক্রিকেটার আমাকে চিনত, ওরা খুব স্বাভাবিকভাবেই “হাই” বলত। আমি হেসে জবাব দিতাম, তারপর নিজের কাজে মন দিতাম। বুমরা একটা গোটা দলের সঙ্গে দাঁড়িয়ে, যাদের সবাই আমাকে “হাই” বলছে...আর সে? দাঁড়িয়ে আছে একদম কাঠ হয়ে থাকা মুখ নিয়ে।’

কেন? সঞ্জনা যা ভেবেছিলেন সেটাও বলেছেন, ‘আমি ভাবলাম, নিশ্চয় প্রেমিকা আছে, না হয় বউ। কোথাও বসে দেখছে হয়তো। একেবারে কাঠ হয়ে আছে, ভাবটা এমন যেন-‘‘আমি কাউকে হাই বলব না। চোখে চোখও পড়তে দেব না। একটা গম্ভীর চাহনি দিয়ে তাকিয়ে থাকব।”’

বুমরার কথায়, পুরো ব্যাপারটাই ভুল–বোঝাবুঝি! লাজুক বলেই নাকি তখনকার অপরিচিত মেয়ে সঞ্জনার সঙ্গে কথা বলেননি বুমরা, ‘গল্পটা একদম একপক্ষীয়। সঞ্জনা ভেবেছিল আমি বিয়ে করে ফেলেছি! কে জানে এই চিন্তা ওর মাথায় এল কোথা থেকে! আসলে আমি একটু লাজুক, নতুন কারও সঙ্গে সহজে মিশি না। একটু সময় লাগে। ওকে তখন চিনতাম না, তাই স্বাভাবিকভাবেই গিয়ে “হাই-হ্যালো” বলিনি। কিন্তু উনি ধরে নিলেন, এই ছেলে চোখে চোখও ফেলছে না, নিশ্চয় বউ আশপাশে বসে দেখছে! এটা কী ধরনের যুক্তি বলেন তো?’

সঞ্জনাকে অবশ্য প্রেমের প্রস্তাব বুমরাই দিয়েছিলেন। সেটা অনেক লড়াইয়ের পর। পুরো গল্প শুনুন বুমরার মুখে, ‘কোভিডের সময়ের কথা। সবার জন্য আলাদা বাবল (২০২১ আইপিএলে) ছিল। ভাগ্য ভালো, সে সময় সঞ্জনা ছিল কলকাতা নাইট রাইডার্সে, আমি মুম্বাই ইন্ডিয়ানসে। দুই দলই আবুধাবিতে ছিল। আমি একটা আংটি নিয়ে গিয়েছিলাম, ভাবছিলাম টুর্নামেন্ট শেষে হয়তো সুযোগ পাব। কিন্তু মাঠের বাইরেও তো দেখা করা যেত না বাবলের কারণে।’

বুমরা যোগ করেন, ‘তাই আমাকে বলতে হলো সবাইকে, এ আংটি নিয়ে এসেছি, দয়া করে বাবল থেকে বাবলে হাতবদল করে দাও। সেটা করাও হলো। ও যখন এল, আমি নিজে সব করলাম-কেক সাজালাম, ঘর গোছালাম আর আংটি হাতে নিয়ে প্রস্তুত ছিলাম।’

সঞ্জনা এ সময় বলেন, ‘আমি ঘরে ঢুকলাম, সে বলল, “ব্যালকনিতে চলো”। আমি বললাম মাত্র এলাম, আগে তো একটু পানি দাও। কিন্তু সে বলল, “না না, ব্যালকনিতে চলো।”’

বুমরা এমনটা করেছেন ভালোবাসার কথা জানাবেনই বলেই, ‘আমি মোমবাতি জ্বালিয়েছিলাম, যেটা সমুদ্রের দিকে ছিল। বাতাস আসছিল, যে কারণে বারবার নিভে যাচ্ছিল। খুব কষ্ট করেছিলাম।’

এসবের ফল তো সবারই জানা। ২০২১ সালের ১৫ মার্চ বিয়ে হয় তাঁদের। বুমরা ও সঞ্জনা দুজনেই এখন ইংল্যান্ডে। সেখানে টেস্ট সিরিজে একজন খেলছেন আর একজন সম্প্রচার করছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি...

ঈশ্বরদীতে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

ঈশ্বরদীতে দুর্বৃত্তদের অমানবিক মারধরে মেহেদী হাসান (১৭) নামে এক অটোরিকশাচালকে...

চশমার কাচে আঁচড়? যে ভুলগুলো এড়াবেন

চশমা এখন শুধু দৃষ্টিশক্তির সমস্যা দূর করার উপায় নয়, বরং দৈনন্দিন জীবনেরও গুরু...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও দুই রো...

ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্ত...

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা