স্বাস্থ্য

মেট্রোরেলে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক ব্যবহারের অনুরোধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সোমবার (৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে।

এর আগে পবিত্র ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী যাত্রীদের ট্রেনভ্রমণে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়ও।

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই বেড়েছে। স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে করোনাবিষয়ক কলের সংখ্যা হঠাৎ করেই বেড়েছে। এ নম্বরে ফোন করে স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো পরামর্শ পাওয়া যায়।

গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক না হলেও দেশে এ রোগের প্রকোপ বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে দেওয়া বিজ্ঞপ্তিতে বলেছে, এনবি.১.৮.১ ধরন এখন ক্রমেই ছড়াচ্ছে। এর সংক্রমণের হারও বেশি। তবে করোনার আগের ধরনগুলোর চেয়ে এই ধরনের স্বাস্থ্যঝুঁকি বেশি নয়।

ভারতে ছড়িয়ে পড়া এই ধরন বাংলাদেশে যে আসবে না, এর কোনো নিশ্চয়তা নেই। বরং ঝুঁকি আছে যথেষ্ট-এমনটাই মনে করেন জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল। তাঁর কথা, এ জন্য করোনা প্রতিরোধে প্রস্তুতি দরকার।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ

বিশেষ প্রতিবেদন: একসময় কিশোরদের আড্ডা, গল্প আর খেলাধুলা সীমাবদ্ধ ছিল পাড়া-মহল...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা