ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ
অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব

রাঙ্গুনিয়ার থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার

চট্টগ্রাম ব্যুরো:

রাঙ্গুনিয়া ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। আজ বৃহস্পতিবার পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি, চেকপোস্ট পরিচালনা, টহল কার্যক্রম এবং নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

পুলিশ সুপার সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সকে নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশকে নিরপেক্ষ, পেশাদার ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা অনিয়মের চেষ্টা হলে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

পুলিশ সুপার আরও বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

পরিদর্শনকালে তিনি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় সংশ্লিষ্ট থানার অফিসার, সার্কেল অফিসার ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা