ছবি: টুরিস্ট পুলিশের সৌজন্যে
সারাদেশ
স্থায়ী জায়গা হস্তান্তর নিয়ে আলোচনা

ট্যুরিস্ট পুলিশ ও সিডিএ'র দ্বিপাক্ষিক সভা

চট্টগ্রাম ব্যুরো:

ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের জন্য স্থায়ী জায়গা হস্তান্তরের বিষয়ে ট্যুরিস্ট পুলিশ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মধ্যে এক দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ প্রধান মো. মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে)।

সভায় ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের স্থায়ী অবকাঠামো স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়। সভার শুরুতে ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পিপিএম (সেবা) জানান, এর আগে ট্যুরিস্ট পুলিশের জন্য ক্রয়কৃত এক একর জমি কালুরঘাট–পতেঙ্গা মেরিন ড্রাইভ সড়ক প্রকল্পের জন্য সিডিএ অধিগ্রহণ করে নেয়। পরবর্তীতে চর রাঙ্গামাটিয়া মৌজায় সিডিএ কর্তৃক ট্যুরিস্ট পুলিশের জন্য ক্রয়কৃত জমিটি এখনও হস্তান্তর না হওয়ায় দ্রুত সিডিএর নিজস্ব জমি অথবা সুবিধাজনক অন্য কোনো স্থানে জমি ক্রয় করে হস্তান্তরের জন্য তিনি অনুরোধ জানান।

এ সময় ট্যুরিস্ট পুলিশ প্রধান মো. মাইনুল হাসান ট্যুরিস্ট পুলিশের বর্তমান কার্যক্রম ও পর্যটন নিরাপত্তায় এর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, সরকারি প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের জমি অধিগ্রহণ করা হয়েছে। এ অবস্থায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সিডিএর নিজস্ব অথবা সুবিধাজনক স্থানে জমি ক্রয় করে ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের কাছে হস্তান্তর করা জরুরি।

এ বিষয়ে সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, জমি অধিগ্রহণ, ক্রয় ও হস্তান্তরের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করতে হয়। তিনি আশ্বস্ত করেন, সিডিএর পরবর্তী বোর্ড সভায় ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের জন্য প্রাপ্য জমির বিষয়টি উত্থাপন করা হবে এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ শেষে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু ঈশা আনসারী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিএমপি) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফেরদৌস হাসান, উপ-পুলিশ কমিশনার মো. ফয়সাল, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) স্বপন কুমার আইচসহ সিডিএ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা