সারাদেশ

চট্টগ্রামে ট্যুরিস্ট পুলিশ প্রধানের আগমন

চট্টগ্রাম ব্যুরো:

ট্যুরিস্ট পুলিশের প্রধান মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) আজ ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নে সরকারি সফরকালে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও হাউজ গার্ড অব অনার প্রদান করা হয়।

পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের সম্মেলন কক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা।

সভায় পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক পিপিএম-সেবা ট্যুরিস্ট পুলিশ প্রধানকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন। কুরআন তিলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় চট্টগ্রাম রিজিয়ন ও অধীনস্থ সকল জোনের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা ট্যুরিস্ট পুলিশ প্রধানকে তাদের কার্যক্রম, সুবিধা-অসুবিধা এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মাইনুল হাসান ধৈর্যের সঙ্গে সকল বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা ও আশ্বাস প্রদান করেন। তিনি অফিসার ও ফোর্সদের মানসিক ও শারীরিক সুস্থতার খোঁজখবর নেন এবং ট্যুরিস্ট স্পটসমূহে আইন-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা জোরদারে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন।

তিনি আরও বলেন, পর্যটন শিল্পের বিকাশে নিরাপদ পর্যটন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান এবং পর্যটন খাতে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধিতে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা আরও শক্তিশালী হবে।

বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ সকল জোনের ইনচার্জ ও ফোর্স উপস্থিত ছিলেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিদ্যা নন, ‘কাহানি থ্রি’তে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা