ছবি: আমার বাঙলা
সারাদেশ

আমি এসেছি একজন সন্তান হিসেবে”—দাগনভূঞায় বাবার পক্ষে গণসংযোগে তাবিথ আউয়াল

ফেনী, দাগনভূঞা (প্রতিনিধি)

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফেনী–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে আজ সন্ধ্যায় দাগনভূঞা বাজারে গণসংযোগ করেছেন তাঁর বড় ছেলে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সভাপতি তাবিথ মো. আউয়াল।

গণসংযোগকালে তিনি দাগনভূঞা বাজারের বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় বক্তব্য রাখতে গিয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন,
“আজ আমি এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে আসিনি। আমি এসেছি একজন সন্তান হিসেবে—আমার বাবার জন্য আপনাদের দোয়া চাইতে।”

তিনি আরও বলেন, তাঁর পিতা আবদুল আউয়াল মিন্টু আজীবন মানুষের কল্যাণ ও গণতন্ত্রের পক্ষে রাজনীতি করেছেন এবং ফেনী–৩ আসনের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন।

তাবিথ মো. আউয়াল বলেন,
এই এলাকার মানুষ সবসময় ন্যায় ও সত্যের পক্ষে থেকেছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”

গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকে কেন্দ্র করে দাগনভূঞা বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ

বিশেষ প্রতিবেদন: একসময় কিশোরদের আড্ডা, গল্প আর খেলাধুলা সীমাবদ্ধ ছিল পাড়া-মহল...

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ

বিশেষ প্রতিবেদন: একসময় কিশোরদের আড্ডা, গল্প আর খেলাধুলা সীমাবদ্ধ ছিল পাড়া-মহল...

লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক কমিটি আগাম...

বান্দরবানে মাটিচাপা অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক ১৩

পার্বত্য জেলার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এ...

ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ 

বিচারের আগেই কি কাউকে ফাঁসি দেওয়া যায়? এ প্রশ্ন শুনে অনেকেই অবাক হবেন হয়তো, ভ...

একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা