জাতীয়

দিয়াবাড়িতে মেট্রোরেল প্রাঙ্গণে গরুর হাট: জাতীয় সম্পদ বিসর্জন !

আলী হোসেন (শ্যামল), উত্তরা প্রতিনিধি :

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল প্রকল্পের সরকারি সম্পত্তি ধ্বংসের মূল হোতা হিসেবে চিহ্নিত হচ্ছে এখানে আয়োজিত অস্থায়ী গরুর হাট। মেট্রোরেলের মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর চারপাশে গরুর হাট বসিয়ে প্রকল্পের সুরক্ষা বেষ্টনী ও কনক্রিটের ডিভাইডারগুলো ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

সরজমিনে দেখা যায়, হাটের ইজারাদার ও সংশ্লিষ্টদের অবহেলার কারণে মেট্রোরেলের সুরক্ষায় স্থাপিত ধাতব বেষ্টনীগুলো ভারী যানবাহনের ধাক্কায় এবং এলোমেলোভাবে গরু বাঁধার কারণে দুমড়ে-মুচড়ে গেছে। হাটের অব্যবস্থাপনার চরম নজির দেখা গেলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা।

মেট্রোরেলের লিফট ব্যবহারের স্থানে অবাধে গরু বেঁধে স্থাপনাটির পরিচ্ছন্নতা ও পবিত্রতা ক্ষুণ্ন করা হচ্ছে। প্রকল্প এলাকাটিকে যেন ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করা হয়েছে দায়সারাভাবে বসানো এই হাটের কারণে মেট্রোরেলের পিলারের নিকটবর্তী কনক্রিটের ব্লক বা ডিভাইডারগুলো ভেঙে ফেলা হয়েছে, যা পুরো এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কাদা ও ময়লা-আবর্জনার এই অস্বাস্থ্যকর পরিবেশ এখন মেট্রোরেল স্টেশনের নিচতলার স্বাভাবিক অবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

জাতীয় সম্পদ ধ্বংস করে বসানো এই গরুর হাটের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় গরুর হাটের নামে মেট্রোরেল প্রকল্পের ওপর এই তাণ্ডব চালানো হয়েছে, যা কোনোভাবেই বরদাস্ত করা যায় না।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

নিরপেক্ষ রেফারিং চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন স্প্যান...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

জুলাইয়ে শহিদ হৃদয়ের পরিবারে শুন্যতা  

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আশঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা