ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় ড. শফিকুর রহমানের আহ্বান: চাঁদাবাজি বন্ধ করে সমাজে ভাল কাজ করুন

আমার বাঙলা ডেস্ক

কুষ্টিয়ায় রাস্তা-ঘাট ও হাট-বাজারে চাঁদাবাজি বন্ধ করে সমাজে ভাল কাজ করার আহ্বান জানান জামায়াতের আমির ড. শফিকুর রহমান। আজ সকাল কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি ২৪ আগস্ট পুলিশের গুলিতে নিহত শহীদ ছাত্রদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ পরিবারের মা-বোনদের মুখে তিনি পানি দেখেননি, বরং চোখের কোণায় জমাট রক্ত দেখেছেন। তিনি বলেন, “তাদের শান্তনা দেওয়ার মতো ভাষা নেই।”

ড. শফিকুর রহমান আরও বলেন, দেশের নদীগুলো এখন মরণ খালে পরিণত হয়েছে। ৫৪ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে নদী খননসহ উন্নয়নের নামে সরকারের অর্থ ব্যবহার করে দেশকে ধ্বংস করেছে। এছাড়াও, তারা দূর্নীতির আখড়া গড়ে তুলেছে। তাই তাদের চরিত্র ঠিক না হলে দেশ কখনো সুন্দরভাবে গড়ে উঠতে পারবে না।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধ করা হবে। চাঁদাবাজদের ধরে নিয়ে তাদেরকে ভাল কাজে নিয়োজিত করার ব্যবস্থা করা হবে।

জনসভায় কুষ্টিয়ার ১, ২, ৩ ও ৪ আসনের সংসদ প্রার্থীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংসদ প্রার্থীদের দাড়ি পাল্লা প্রতীক হাতে তুলে দেন। এছাড়াও, আরও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. শফিকুর রহমান জানান, আগামী দিনগুলোতে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও যশোর জেলায়ও জনসভা করার পরিকল্পনা রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ

বিশেষ প্রতিবেদন: একসময় কিশোরদের আড্ডা, গল্প আর খেলাধুলা সীমাবদ্ধ ছিল পাড়া-মহল...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ

বিশেষ প্রতিবেদন: একসময় কিশোরদের আড্ডা, গল্প আর খেলাধুলা সীমাবদ্ধ ছিল পাড়া-মহল...

লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক কমিটি আগাম...

বান্দরবানে মাটিচাপা অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক ১৩

পার্বত্য জেলার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এ...

ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ 

বিচারের আগেই কি কাউকে ফাঁসি দেওয়া যায়? এ প্রশ্ন শুনে অনেকেই অবাক হবেন হয়তো, ভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা