নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

মোরেলগঞ্জে জামায়াতের জনসভা, বিএনপির ৭৫ নেতা-কর্মীর যোগদান: ভিপি রিয়াজুল ইসলাম

সাইফুল ইসলাম কবির, মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৭৫ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে অনুষ্ঠিত এ জনসভা হয় মোরেলগঞ্জ উপজেলা সদরস্থ আব্দুল আজিজ মেমোরিয়াল হাইস্কুল মাঠে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম অভিযোগ করে বলেন,“দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা, ব্যাংক লুট করা এবং খাম্বা চুরি করে পালিয়ে যাওয়া একটি রাজনৈতিক শক্তিই বর্তমানে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ নির্বাচনী ক্যাম্পেইনে হামলা চালাচ্ছে।”

তিনি বলেন,“একটি দল বিগত সময়ে দেশজুড়ে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে। আজ জনগণের ব্যাপক সাড়া দেখে তারা ভয় পেয়েছে। তাই লাঠিসোঁটা নিয়ে হামলার পথ বেছে নিয়েছে। কিন্তু এসব করে জনগণের রায় ঠেকানো যাবে না।”

ভিপি রিয়াজুল ইসলাম আরও বলেন,“মোরেলগঞ্জ ও শরণখোলায় যদি আমাদের মা-বোনদের ওপর কাপুরুষচিত হামলা চালানো হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে এর সমুচিত জবাব দিতে জানি। তবে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।”

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে ভয়ভীতি ও সন্ত্রাস সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিমসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বাগেরহাট-৪ আসনকে দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনমুক্ত করা হবে। তাদের মতে, জনগণ এবার পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে এবং সেই পরিবর্তনের প্রতীক জামায়াতে ইসলামী।

জনসভায় আরও উল্লেখযোগ্য রাজনৈতিক অগ্রগতির চিত্র দেখা যায়। উপজেলার দুটি ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৭৫ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় নতুন যোগদানকারীরা জানান, আদর্শিক রাজনীতি, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলীর সঙ্গে যুক্ত হয়েছেন।

জনসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুল জনসমাগমে আসন্ন নির্বাচনে বাগেরহাট-৪ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরি

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সব...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা