ছবি: আমার বাঙলা
সারাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতবাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রেখেছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

শনিবার, ২৪ জানুয়ারি সকালে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশে গ্রেনেডটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে। ওই পুকুরে কয়েকদিন আগে মাছ মারা হয়। এ সময় গ্রেনেডটি পাওয়া গেলেও না বুঝে পাশের জমির একটি খাদে ফেলে দেওয়া হয়। শনিবার সকালে মিন্নত আলী ঘাস কাটতে গেলে গ্রেনেডটি দেখতে পান। পরে তিনি পতনঊষার ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদকে বিষয়টি জানান। এরপর তিনি পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাল ফ্ল্যাগ লাগিয়ে জায়গাটি সংরক্ষণ করে ঘিরে রাখে।

স্থানীয়রা ধারণা করছেন, গ্রেনেডটি বহু পুরোনো। তাদের মতে, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে। কারণ, ওই এলাকার শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অবস্থান করত। সে সময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে পড়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। এর আগেও ২০২৪ সালের জুলাই মাসে একই গ্রাম থেকে আরও একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ

বিশেষ প্রতিবেদন: একসময় কিশোরদের আড্ডা, গল্প আর খেলাধুলা সীমাবদ্ধ ছিল পাড়া-মহল...

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ

বিশেষ প্রতিবেদন: একসময় কিশোরদের আড্ডা, গল্প আর খেলাধুলা সীমাবদ্ধ ছিল পাড়া-মহল...

লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক কমিটি আগাম...

বান্দরবানে মাটিচাপা অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক ১৩

পার্বত্য জেলার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এ...

ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ 

বিচারের আগেই কি কাউকে ফাঁসি দেওয়া যায়? এ প্রশ্ন শুনে অনেকেই অবাক হবেন হয়তো, ভ...

একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা