দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

দিনাজপুর প্রতিনিধি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বাংলাদেশ কৃষক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারেক কবিরাজ এবং পরিচালনা করেন আদিবাসী সমিতির সাধারণ সম্পাদক স্বপন এক্কা। দিনব্যাপী এই আয়োজনে ছিলো সাঁওতাল নৃত্য পরিবেশনা, আলোচনা সভা, এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। দিনাজপুর নিমনগর বালুবাড়ি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা সাঁওতাল কৃষক বিদ্রোহের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে আদিবাসী ও কৃষকদের অধিকারের গুরুত্ব তুলে ধরেন। বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কমরেড বদরুল আলম, সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন এবং দিনাজপুরের কৃষক নেতারা। রাজশাহী জেলার সভাপতি হাসিনুর রহমান, দিনাজপুর জেলার কৃষক নেতা মো. রশিদুল ইসলাম জুয়েল, দিনাজপুর জেলার কিষাণী নেত্রী সাবিহা খাতুন, রওশন আরা বেগম, শুকলা কুন্ডু, বিপাসা রানী, দিনাজপুর জেলার আদিবাসী নেতা রুনু মিনজি, রবিন হেমরম, পার্বতী মূর্মূ, মন্টু মূর্মূ প্রমুখ।

বক্তারা বিদ্রোহের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আদিবাসী ও কৃষকদের অধিকার রক্ষায় ১০ দফা দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সংবিধানে আদিবাসী স্বীকৃতি, প্রথাগত জমির মালিকানা নিশ্চিতকরণ, মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা, এবং স্বাধীন জাতীয় আদিবাসী ভূমি কমিশন গঠন।

সভায় বক্তারা বলেন, সাঁওতাল কৃষক বিদ্রোহের ইতিহাস শুধু অতীত নয়, এটি আজও প্রাসঙ্গিক। শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, সাঁওতাল বিদ্রোহ দিবসের এ আয়োজন নতুন প্রজন্মকে সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ করবে।

সাঁওতাল কৃষক বিদ্রোহ হল ১৮৫৫ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও জমিদার মহাজনের বিরুদ্ধে সাঁওতাল জনগোষ্ঠীর সশস্ত্র আন্দোলন। চার ভাই সিধু, কানু, চাঁদ ও ভৈরবের নেতৃত্বে সংঘটিত এই আন্দোলন ব্রিটিশ ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। যুদ্ধে সাঁওতালদের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা আজও বাংলাদেশের কৃষক ও আদিবাসী আন্দোলনের জন্য প্রেরণার উৎস।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দু...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিসের সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিত...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই মাদকের বিরুদ্ধে: ফখরুল

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা