শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
সারাদেশ

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপুর ইউনিয়নের খাকরাটোলার মোড় পর্যন্ত ১৬ কোটির অধিক টাকা ব্যয়ে প্রায় ১৩ কিলোমিটার রাস্তা পুর্ণনির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিকার পেতে স্থানীয় জনগণ কাজ বন্ধ করে দিয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন কাজ যথারীতি নিয়মমাফিক চলছে। কোন ধরনের অনিয়ম নেই। সোমবার সকালে সরজমিনে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামো চকপাড়া গ্রামে দেখা গেছে, রাস্তায় বিটুমিন না দিয়েই পিচ দেয়ার কাজ শুরু করলে স্থানীয় জনগণ কাজে বাধা দেয়।

নামো চকপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মাসুম, মুকুল,তারিক দুলাল উদ্দিন, পারুল বেগম, মেরিনা বেগম সহ প্রায় ৫০/৬০ নারী পুরুষ জানান, রাস্তা ভালভাবে করার জন্য আমরা বারবার অনুরোধ করেও আমাদের কথায় কর্ণপাত না করায় বাধ্য হয়ে কাজে বাধা দিয়েছি। আমরা আজও দেখেছি রাস্তায় বিটুমিন না দিয়েই পিচ দিচ্ছে। এভাবেই প্রায় ৬/৭ কিলোমিটার রাস্তায় পিচ দেয়ার কাজ শেষ করেছে। আমাদের দাবি রাস্তায় বিটুমিন না দিয়েই যতটুকু রাস্তায় পিচ দেয়া হয়েছে তা উঠিয়ে ফেলে পুন:রায় বিটুমিন দিয়ে পিচ দিতে হবে। শুধু তাই নয় অন্যান্য ক্ষেত্রে যা অনিয়মের মাধ্যমে রাস্তার কাজ করা হয়েছে তা সঠিক ভাবে করে দিতে হবে।

তারা আরো জানান, গতকাল রবিবার দুপুরে কয়েকজন গণমাধ্যম কর্মী রাস্তার কাজে অনিয়মের ছবি তোলার সময় ঠিকাদারের সাব ইঞ্চিনিয়ার শাহীন আলম তাদের মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সহ আমরা তার একাজে বাধা দিলে শাহীন আলম সরে যায়।

সরজমিনে আরো দেখা গেছে উপর চকপাড়া গ্রামের ত্রিমোহনী জামে মসজিদ থেকে দক্ষিণে রফিক উদ্দিনের বাড়ি পর্যন্ত প্রশস্তু করনের জটিলতায় প্রায় সাত শো মিটার রাস্তার কাজ বন্ধ আছে বলে এলাকাবাসী জানান। তাছাড়া মাঝে মাঝে রাস্তা ভেঙ্গে গেছে। ছোট ছোট ভাঙ্গা কালভাটগুলো এখনো পুন:রায় নির্মাণ করা হয়নি। উপর চক পাড়া গ্রামের ত্রিমোহনী মসজিদের সামন থেকে ব্রীজ পর্যন্ত রাস্তার দুই দিকে রাস্তার পাশ ঘেঁষে নিচু হলেও কোন প্রটেকশন ওয়াল নেই। রাস্তার কয়েক স্থানে পানি জমা থাকায় স্থানীয়দের চাপে পুন:রায় উচুঁ করা হচ্ছে।

তাছাড়া স্থানীয়দের ভাষ্যমতে রাস্তার মাঝে প্রায় ১০/১২ গাছ আছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার আব্দুল মান্নান জানান, বিটুমিন না দিয়ে রাস্তায় পিচ দেয়ার প্রশ্নই উঠে না। তবে সেটা দেয়ার পর বৃষ্টি হওয়ায় অনেকটা ধুয়ে গেছে। তাই চোখে পড়ে না। ১৩ কিলোমিটার রাস্তায় মোট চারটি ছোট ছোট কালভার্ট ভেঙ্গে গেছে। তা অবশ্যই পুন:নির্মাণ করা হবে। তবে এটা দেরীতেও করা যায়। শাহাবাজপুর ইউপির সাবেক চেয়ারম্যানের বাড়ির সামন থেকে দক্ষিণে প্রায় ৪২০ মিটিার রাস্তা প্রশস্থ করনে জটিলতার কারণে কাজ বন্ধ আছে। অতি শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে। রাস্তার মধ্যে গাছ কাটার এখতিয়ার আমাদের নেই। বন বিভাগকে জানানো হয়েছে। আশা করি তাড়াতাড়ি টেন্ডারের মাধ্যমে গাছগুলি কেটে নেয়া হবে। শুধু তাই নয়, রাস্তার কাজ শেষ করার পর আরো দুই বছর আমাকে রাস্তার দেখাশুনা করতে হবে।

শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হারুন অর রশিদ বলেন ঘটনাটি আমার জানা ছিল না। এখন জানলাম, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আজাহার আলি বলেন, রাস্তার কাজে অনিয়ম ও গণমাধ্যমে কর্মীদের সাথে দূর্ব্যবহার করার ব্যাপারে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা