ছবি: সংগৃহীত
সারাদেশ

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কুমার কর্মকারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

এর আগে বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের উজিয়ালখান মদন মোহন জিউর আখড়াবাড়ির গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক অলোক কুমার কর্মকারের বয়স ৫৫ বছর। তিনি উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর বাজান এলাকার মৃত চিত্তরঞ্জন কর্মকারের ছেলে। তিনি কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ এবং উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই মো. মহিউদ্দিন শেখ ও এএসআই মো. খায়রুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

পুলিশের দাবি, অলোক কুমার কর্মকার গোপনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন—এমন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, ২০২৪ সালের ১৩ অক্টোবর কাউখালী থানায় বিস্ফোরক আইনের ৩/৪/৬ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/১৪৯/৪৪৮/৪২৭/৩৮০ ধারায় একটি মামলা রয়েছে। ওই মামলার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পিরোজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘কেউ যাতে নাশকতা, সহিংসতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার বিষয়গুলো তদন্ত করে দেখা হবে।’

তিনি আরও বলেন, ‘কাউখালীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।’

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা