ছবি: সংগৃহীত
জাতীয়

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনিবার (১৫ আগস্ট)। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান ছিলেন খালেদা জিয়া। মৃত্যুর পর এবারই প্রথম তার জন্মদিন পালিত হচ্ছে।

জন্মদিন উপলক্ষে এবারও কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন রাখেনি বিএনপি। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এটি খালেদা জিয়ার তৃতীয় জন্মদিন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট স্থায়ী মুক্তি পান তিনি। এর আগে ২০১৬ সাল থেকে ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালনের পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছে বিএনপি।

দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগে চিকিৎসাধীন থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে মারা যান খালেদা জিয়া। তার জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয়ভাবে আগমন ঘটে ১৯৮১ সালের ৩০ মে স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার পর। ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন। পরে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারপারসনের দায়িত্ব নেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। তিনি তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি দুবার সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্বও পালন করেন। ১৯৯৩ সালে তিনি সার্কের প্রথম নারী চেয়ারপারসন নির্বাচিত হন।

ওয়ান-ইলেভেনের পর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তার করে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে ছিলেন তিনি। কারাবন্দি অবস্থাতেও তার জন্মদিন পালন করা হয়।

নির্বাচনী রাজনীতিতেও খালেদা জিয়ার ব্যক্তিগত সাফল্য ছিল উল্লেখযোগ্য। বিএনপির তথ্য অনুযায়ী, বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি কোনো আসনেই পরাজিত হননি। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে একাধিক আসনে এবং ২০০৮ সালের নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয় পান তিনি।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বিএনপির নেতৃত্বে বর্জন করে দলটি। এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় কারাগারে যান খালেদা জিয়া। পরে করোনাভাইরাস মহামারির শুরুতে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি। এরপর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় থেকে চিকিৎসা নেন। অসুস্থতার কারণে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ঢাকাসহ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া শনিবার বিকেলে ঢাকা-১৭ আসনের মহাখালী কড়াইল বস্তি এলাকার টিঅ্যান্ডটি মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদান বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।

বগুড়ার শিবগঞ্জেও খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেড়াবালা গরীবপুর গ্রামের বায়তুল মামুর জামে মসজিদে এ আয়োজন করা হয়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

গাঁজা সেবনে উশৃঙ্খল আচরণ, মনোহরদীতে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের প্রতাপ মহল এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে শাকিলা

অতিরিক্ত সময় মুঠোফোন ব্যবহারের কারণে গুরুতর ঘাড়ের সমস্যায় পড়েছেন দক্ষিণ ভারতী...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

ভালোবাসার দামে শান্তি নয়

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জ...

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই...

শিমু-তটিনীর ‘ফিরে আসার গল্প’ ৭ অক্টোবর

বাংলা ধারাবাহিকের জগতে অনেকদিন পর দর্শকদের আলাদা করে মাতিয়ে রেখেছিল নির্মাতা...

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা