সারাদেশ

ইজতেমার নিরাপত্তা আগের তুলনায় সুদৃঢ় হয়েছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, বিশ্ব ইজতেমাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় সুদৃঢ় করা হয়েছে। তিনি জানান, যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন। আইজিপি বলেন, এবারের ইজতেমায় অন্তত সাত হাজারের মতো আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

আইজিপি বলেন, ‘এবার প্রথম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফিংয়ের পাশাপাশি বুকলেট দেওয়া হয়েছে। এর মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় আরও সুদৃঢ় ভূমিকা রাখতে পারবেন।’

জিএমপির কমিশনার ড. নাজমুল করিম খান জানান, এবারের ইজতেমায় ওয়াচ টাওয়ার থাকবে ১৬টি। পাঁচ সেক্টরে ভাগ করে নিরাপত্তা ছক করা হয়েছে। পুরো ইজতেমা মাঠ সিসি ক্যামেরার আওতায় থাকবে। ২০টি মোবাইল পার্টি, ২০টি চেকপোস্ট থাকবে।

ইজতেমা উপলক্ষে ৩১ জানুয়ারি থোকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান জিএমপি কমিশনার।

এর আগে ইজতেমা ময়দান পরিদর্শনে গিয়ে বয়ান মঞ্চ ও বিদেশি খিত্তা পরিদর্শন করেন আইজিপি। এ সময় তার জিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, ইজতেমার বিশেষ নিরাপত্তায় পুলিশ ও র‍্যাব সদস্যদের পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, ক্রাইম সিন ভ্যান, নৌ-টহল ও হেলিকপ্টার টহল থাকবে। পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা, আইপি ক্যামেরা ও নাইট ভিশন ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে।

এ ছাড়া প্রতিটি খিত্তায় পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। পুরো ইজতেমা ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হবে নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত...

হামের ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

দেশের যেসব ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী কিছু শিশু হাম-রুবেলার টিক...

জেল থেকে মুক্তির পর কঠিন সময়ের কথা রিয়ার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে বড় ধরনের পরিবর্তন আসে অভিনে...

কম বয়সী নায়িকার সঙ্গে গোবিন্দের প্রেম, ‘সুগার ড্যাডি’ বললেন স্ত্রী

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন অভিনয়জগত থেকে অনেকটাই দূরে। তবে সাম...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা