ছবি: আমার বাঙলা
সারাদেশ

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ এবং চোরচক্রের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গবাদিপশুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, ফকিরহাট থানায় দায়ের হওয়া একটি গরু চুরির মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর প্রথমে দুই সন্দেহভাজনকে আটক করা হয়। পরে আদালতের অনুমতিতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টা ৪০ মিনিটে ফকিরহাট এলাকার শিউলি ফিলিং স্টেশন থেকে গরু বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এরপর আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ।

সেখানে একটি বাড়ির গোয়ালঘর থেকে ছোট-বড় মিলিয়ে মোট ১১টি গরু উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ির মালিককেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধেই আগে থেকে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তদন্তকারীরা ধারণা করছেন, তারা একটি সংঘবদ্ধ গরু চোরচক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গবাদিপশু চুরি করে বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, গরু চুরি ও অন্যান্য সংগঠিত অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আমার বাঙলা/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সঙ্গীর নাক ডাকার কারণে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

ঘুমের সময় পাশে থাকা সঙ্গীর নাক ডাকার কারণে বারবার ঘুম ভেঙে গেলে শুধু রাতের বি...

ইয়ামালকে সাবেক বার্সা তারকার সতর্কবার্তা

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা