ছবি: আমার বাঙলা
সারাদেশ

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজিরগুনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ একটি বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ওসমান ও জাকেরের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সহযোগিতা করেন। স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আশপাশের অন্যান্য বসতবাড়ি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে দুটি বসতঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউপি সদস্য হোসনে আরা বেগম ও মনির উদ্দিন বলেন,, সকালে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা দুটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পাম্প মেশিনের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে।

তারা আরও বলেন, সবাই একসঙ্গে এগিয়ে না এলে আগুন আশপাশের আরও কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারত। স্থানীয়দের দ্রুত উদ্যোগের কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম
জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় আশপাশের আরও কয়েকটি বসতঘর রক্ষা করা সম্ভব হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা