সংগৃহীত ছবি
বিনোদন

ছবি নিয়ে বিপাকে সিয়াম

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। নিজের ভাইরাল ছবি নিয়ে বিপাকে পড়েছেন তিনি। কোনো নাটক বা সিনেমার ছবি নয়। তিন বছর আগে ঘুরতে গিয়ে তার স্ত্রী অবন্তীর সঙ্গে ছবিটি তুলেছিলেন এই অভিনেতা।

কয়েক বছর আগে স্ত্রীকে নিয়ে সাজেকের লুসাই গ্রামে ঘুরতে গিয়েছিলেন সিয়াম। সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকে ছবিও তোলেন তারা। সেই ছবি আপলোড করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এত দিন পর এসে সে ছবি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন সিয়াম।

এ বিষয়ে তিনি গতকাল ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয় ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন’ শীর্ষক একটি সাইনবোর্ডের ছবি। ওই সাইনবোর্ডে চাকমা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, গারো, খাসিয়া, মারমা, খুমি, লুসাই, রাখাইন, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠীর নারী-পুরুষের ছবি ব্যবহার করা হয়। তবে ভুলবশত ‘পাংখোয়া’ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে সিয়াম আহমেদ ও তার স্ত্রী অবন্তীর ছবি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ট্রল করেন অনেকে।

বিষয়টি নিয়ে সিয়াম জানান, লুসাই জনগোষ্ঠীর সম্মানিত রাজার আমন্ত্রণে বছর তিনেক আগে সাজেকে ঘুরতে গিয়েছিলাম অবন্তীকে নিয়ে। তাদের সংস্কৃতি, কৃষ্টি, পরিবেশ ঘুরে দেখেছিলাম। তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেছি, সবার আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলাম। নিউজফিডে বেশ কয়েক জায়গায় দেখলাম, আমার আর অবন্তীর এই ছবি একটি সাইনবোর্ডে ব্যবহৃত হচ্ছে। সেখানে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে পাংখোয়া জনগোষ্ঠীর সদস্য হিসেবে। আমরা এতে বিব্রত হয়েছি, কারণ এর মাধ্যমে পাংখোয়া জনগোষ্ঠীকে হেয় করা হচ্ছে।

তবে কর্তৃপক্ষের এ ভুলের চেয়ে সিয়ামকে বেশি আহত করেছে নেটিজেনদের আক্রমণ। অনেকে সিয়াম ও তার স্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাজে কথা লিখেছেন, কুরুচিপূর্ণ মিম বানিয়েছেন। এ বিষয়ে সিয়াম লেখেন, ঘুরতে গিয়েছিলাম পরিবারকে নিয়ে। সেই ছবিটি নিয়ে অনেক জায়গায় দেখলাম নানা রকমের ট্রল হচ্ছে। ভেবেছিলাম অন্য আরও অনেকবারের মতো এবারও এড়িয়ে যাব। কিন্তু ভাবলাম কিছু বলা উচিত। ট্রল আমরা অবশ্যই করব, মিম আমরা অবশ্যই বানাব। কিন্তু কীসে কাউকে অসম্মান করা হচ্ছে, একটি সম্প্রদায়কে ছোট করা হচ্ছে—সেই বোধ থাকাটাও জরুরি। যে তারুণ্যকে আমি প্রতিনিধিত্ব করি, সেই তারুণ্যের কাছে এই সেনসিবিলিটি তো প্রত্যাশা করতেই পারি।

সাইনবোর্ডে যারা পাংখোয়া জনগোষ্ঠীর সদস্য হিসেবে সিয়াম ও অবন্তীর ছবি ব্যবহার করেছেন, অবিলম্বে ছবিটি সরিয়ে নেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সিয়াম আহমেদ।

প্রসঙ্গত, সিয়াম আহমেদ বর্তমানে ব্যস্ত ‘জংলি’ নামের সিনেমা নিয়ে। শান খ্যাত পরিচালক এম রাহিম সিনেমাটি পরিচালনা করছেন। সিনেমাটিতে সিয়ামের সঙ্গে অভিনয় করেছেন বুবলী ও দীঘি।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা