সংগৃহিত
বিনোদন

সিয়ামের জন্মদিনে পরীমণির আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের জন্মদিন ছিলো শুক্রবার। ৩৪ বছরে পদার্পণ করলেন সিয়াম।

অভিনেতাকে জন্মদিনে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত অনুরাগী থেকে শুরু করে তারকা সহকর্মীরাও। শুভেচ্ছায় ভাসালেন তাঁর পর্দার নায়িকা পরীমনিও। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন তারা।

সিয়ামের বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন পরী। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে সিয়ামের সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘ডিয়ার সিয়াম আহমেদ, আমি সারা জীবন তোমাকে এই ছবিটা দিয়েই বার্থডে উইশ জানাব। এই ছবিটা আমাদের কাছে একটা সুন্দর মেমোরি। প্রতিবছর ঘুরে ঘুরে ঠিক এই দিনে ছবিটার দিকে তাকিয়ে আজকের মতোই ভাববো, আমরা বড় হচ্ছি! আমাদের বন্ধুত্ব দৃঢ় হচ্ছে, পারিবারিকভাবে সখ্যতা বাড়ছে।’

নিজের দীর্ঘ স্ট্যাটাসে পরীমনি আরো লেখেন, ‘আমরা দুজনেই বাবা-মা হয়েছি। এখন শুধু দারুণ দারুণ কাজ হবে। আমরা কাজেও অনেক বড় হবো দেখো ইনশাআল্লাহ। আমার দেখা একজন গোছানো মানুষ তুমি। জীবনে, সংসারে। দায়িত্ববান, সৎ, পরিশ্রমী একজন ভালো মানুষ। সুস্থতা নিয়ে অনেক আনন্দে বাঁচো। হ্যাপি বার্থডে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি পোস্টটি শেয়ার করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়। ভক্তরা হুমড়ি খেয়ে পড়ছেন মন্তব্যে সিয়ামকে শুভেচ্ছা জানাতে। জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করছেন অভিনেতাকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা