সংগৃহিত
বিনোদন

সুইমিং স্যুট পরা নিয়ে মুখ খুললেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক: স্বস্তিকা মুখার্জি বরাবরই স্পষ্ট উত্তর দিতে পছন্দ করেন। আবার তাকে নিয়ে কম বিতর্ক বা ট্রোলিংও হয় না। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি সুইমিং স্যুট পরা ছবি পোস্ট করেছিলেন। তারপর এ ছবি নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচানর শিকার হয়েছেন। এবার এ বিষয় নিয়ে মুখ খুললেন তিনি।

এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘ভালো মায়েরা হাতকাটা ব্লাউজ পরে না। সুইমিং কস্টিউম পরে না। জানি না আমি কী করে তারা। নাইটির উপর দুপাট্টা বা গামছা তো ভালো মায়েদের সুইমিং কস্টিউম ডেফিনিটলি হতে পারে না। সমাজে যে কোনটা শালীন আর কোন অশালীন সেটা যে যার যখন যেমন ইচ্ছে হচ্ছে তখন তেমন ভাবে ঠিক করছে।’

এ অভিনেত্রী বলেন, ‘আমার সুইমিং কস্টিউম পরা পোস্ট নিয়ে যা হল। ভালো লাগছে, থাই মোটা, বডি শেমিং হচ্ছে সেসব ছেড়ে দাও। ওসব নিয়ে কথা বলছিই না। খালি মনে হল সাঁতার কাটতে মানুষের কী পরে যাওয়া উচিত?’। ভালো মায়েদের চুল বড় হবে, চুল কাটতে পারবে না। ভালো মায়েরা সিগারেট খায় না। মদ খায় না।’ স্বস্তিকা মুখার্জি ‘বিজয়া’ সিরিজের মাধ্যমে আবার পর্দায় ফিরছেন।

অভিনেত্রী একদিকে যেমন নিজের বক্তব্যের কারণে বিরাট আলোচনায় থাকেন, অন্যদিকে নিজের পোশাকের কারণেও তিনি মাঝেমধ্যেই কটাক্ষ শোনেন। উল্লেখ্য, হইচই প্ল্যাটফর্মে আসছে নতুন সিরিজ ‘বিজয়া’। সেখানে মুখ্য ভূমিকায় এবং একজন মায়ের চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখার্জি।

আগামী শুক্রবার থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে বিজয়া। এক মায়ের গল্প দেখা যাবে এই সিরিজে। সিরিজটির পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

বোরকা পরে ভূমি অফিসে ঢাকার ডিসি ফরিদা, অতঃপর যা ঘটল

ভূমি অফিসে প্রতিদিনের মতোই ছিল নানা কাজে আসা মানুষের ভিড়। কেউ জমির নামজারির খ...

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে ব&zwn...

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ গুরুত্বপূর্ণ: স্পিকার

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুর...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ক্ষেত্রে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর অপপ্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা