ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, নিহতদের মধ্যে ১৫ জন ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কুওকের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৫ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার ঘটে যাওয়া এ দুর্ঘটনার সময় নৌকাটিতে ৩৬ জন আরোহী ছিলেন। দেশটির রাষ্ট্রীয় ও স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার পর নৌকায় থাকা ২১ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটকের পাশাপাশি তিনজন ক্রু সদস্য ও একজন অ্যাটেনডেন্ট ছিলেন।

প্রচণ্ড শক্তি নিয়ে আঘাত হানবে সুপার টাইফুন, চীনে সরানো হলো ৯ লাখ মানুষ

উত্তাল সমুদ্র এবং প্রচণ্ড বাতাসের মাঝে ‘হন মে রুত এনগোয়াই’ দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে রওনা দেওয়ার পরপরই নৌকাটি উল্টে যায়। এতে সব যাত্রী ও ক্রু সদস্য পানির নিচে তলিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘটনার হালনাগাদ তথ্য শেয়ার করে দেশটিতে নিযুক্ত ভারতীয় দূতাবাস লিখেছে, ‘‘মর্মান্তিক এক দুর্ঘটনায় ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের তল্লাশি ও উদ্ধার অভিযান চলমান থাকায় এই দুর্ঘটনার সঠিক বিবরণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।’’

এদিকে, ভারতের অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী নারা লোকেশ এই দুর্ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং নয়াদিল্লির অন্ধ্রপ্রদেশ ভবন ও রাজ্য সরকারের কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে অন্ধ্রপ্রদেশের কোনও বাসিন্দা আছেন কি না; সে বিষয়ে জানতে চেয়েছেন তিনি। অবকাশ যাপনে যাওয়া অন্ধ্রপ্রদেশের কিছু পর্যটক এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ স্থানীয় নির্বাচন

আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন—ইউনিয়...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা