ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, বাড়ছে মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে। দেশটিতে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৬১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ। মঙ্গলবার (১৪ জুলাই) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রদ্রিগেজ জানান, ভূমিকম্পে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এরই মধ্যে ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার ২৩১ জনের জন্য ১০৭টি অস্থায়ী আশ্রয়শিবির তৈরি করা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন ১৭ হাজার ৯০৭ জন।

তিনি আরও জানান, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি পুরোপুরি ধসে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ওই সময়ে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানায়, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূল ছিল এ ভূমিকম্পের কেন্দ্রস্থল বা এপিসেন্টার। ওই অঞ্চলে দেশটির বেশ কয়েকটি তেল শোধানারগার রয়েছে।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর এবং গ্রামে বহু ভবন ধসে পড়ে। ইউএসজিএসের বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার অধিকাংশ ভবন ও বাড়িঘর নির্ম ভূমিকম্প সহনশীল প্রযুক্তি অনুসরণ করে তৈরি করা হয়নি। ফলে নিহতের সংখ্যা ১০ হাজার বা তার চেয়ে বেশিও হতে পারে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা