জাতীয়

এইচএসসি পরীক্ষার্থীদের বড় সুখবর! কী জানালেন শিক্ষামন্ত্রী?

নিজস্ব প্রতিবেদক

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ জুলাই) চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান—এই পাঁচ জেলায় কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কিছু পরীক্ষার্থী প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদের জন্যও চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখে পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

শিক্ষার্থীদের জীবনের এ গুরুত্বপূর্ণ ধাপটির কথা বিবেচনা করে মন্ত্রী বলেন, যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের এ সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের বিষয়ে কড়া পদক্ষেপের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংসদে মন্ত্রী জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে দায়ী ব্যক্তিদের ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ নম্বর এবং ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

ব্রহ্মপুত্রে ১৫ দিন ধরে বন্ধ ফেরি চলাচল

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে আবারও ফেরি চলাচল...

সাতক্ষীরা যুব প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরে যুব প্রশিক্ষণ কেন্দ্রে গবাদি পশু, হাঁসমুরগি প...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যু হ...

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে, কখন?

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম...

ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে দেওয়...

রোনালদোর গোলে আল নাসরের জয়, নতুন রেকর্ড

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়সূচক গোলে আল তাউনকে ২-১ ব্যবধানে হারিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা