ছবি: সংগৃহীত
বিনোদন

পে-স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার গান ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রয়াত নায়ক জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন’ নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া গানটির একটি অংশ এখন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে চলমান আলোচনার সঙ্গে মিলিয়ে মজার ছলে শেয়ার করছেন অনেকে।

গানটির ‘কেউ জানে না’ কথাগুলোই মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে। পে-স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও সম্ভাব্য সিদ্ধান্তের খবর এলেও চূড়ান্ত ঘোষণা কবে আসবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেই ‘কবে’ প্রশ্নকেই ঘিরে পুরোনো এই গানটি নতুন করে ভাইরাল হচ্ছে।

রুবেল মাহমুদ নামে একজন লিখেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানি না। প্রতিদিনই নতুন নতুন খবর আসে, কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কেউ জানে না। এটা কবে জানা যাবে, সেটাও মনে হয় কেউ জানে না।’

ফারুক সাকিব নামে আরেকজন লিখেছেন, ‘পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে, তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিনই নতুন নতুন খবর প্রকাশ পায়।’

এভাবেই পে-স্কেল নিয়ে চলমান আলোচনা ও অনিশ্চয়তার সঙ্গে গানের কথার মিল খুঁজে পাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। বিশেষ করে ‘কেউ জানে না’ অংশটি নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের মজার পোস্ট ও ভিডিও।

ইউটিউবে গানটির ভিডিও এখন পর্যন্ত ১৮ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। সিনেমার আলোচিত এই গানের ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা পাচ্ছে।

‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। গানটির কথা লিখেছিলেন গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর গানটিতে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

পে-স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার গান ভাইরাল

প্রয়াত নায়ক জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন...

শিশুর ক্ষতিকর কনটেন্টে অভিভাবকের করণীয়

বর্তমান সময়ে অধিকাংশ শিশুই কোনো না কোনোভাবে মোবাইল ফোন ও সামাজিক...

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুযোগ

আগামী ২১ আগস্ট থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুর...

মাদ্রাসার শিক্ষক আটক, শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে

কুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. মনির হোসে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা