ছবি: সংগৃহীত
অপরাধ

কিশোর গ্যাংয়ের অধিপত্য, চট্টগ্রামে কলেজছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার ১

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত কলেজছাত্র ওয়াহিদুল হক সাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গ্রেপ্তারকৃত আসামির নাম ইরফাত আলী, ওরফে রাফসান। রোববার (১৮ জানুয়ারি) র‍্যাব-৭-এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, হালিশহর থানার কিশোর গ্যাং ‘পাইথন’ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার এজাহারনামীয় আসামি ইরফাত আলী প্রকাশ রাফসানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৬ মে হালিশহরের নয়াবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে কলেজছাত্র ওয়াহিদুল হক সাব্বিরের ওপর হামলা চালানো হয়। এ সময় প্রথমে তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে পেটে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

টানা ছয় দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকার পর সাব্বিরের মৃত্যু হয়।

নিহত ওয়াহিদুল হক সাব্বির চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকার বাসিন্দা এবং শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় সাব্বিরের বাবা মোহাম্মদ এসহাক বাদী হয়ে হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা