ছবি: সংগৃহীত
খেলা

হারের পর যা বললেন মেসি

নিজস্ব প্রতিবেদক

লিওনেল মেসির আরেকটি জাদুকরী পারফরম্যান্সের অপেক্ষায় ছিল পুরো আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপ ফাইনালে স্পেনের দুর্দান্ত ফুটবলের সামনে সেই জাদু আর দেখা গেল না। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই রানার্সআপ মেডেল গলায় ঝুলিয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন মেসি। তবে হতাশার মাঝেও প্রতিপক্ষ স্পেনের প্রাপ্য কৃতিত্ব দিতে ভোলেননি আর্জেন্টাইন অধিনায়ক।

১৯৬২ সালে ব্রাজিলের পর টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা। তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেরান তোরেসের করা একমাত্র গোল সেই স্বপ্ন ভেঙে দেয়। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া হয় আলবিসেলেস্তেদের।

স্কোরলাইন ব্যবধানের কথা বললেও মাঠের খেলায় স্পেন ছিল অনেক বেশি প্রভাবশালী। বল দখল, নিখুঁত পাসিং এবং ধারাবাহিক আক্রমণে পুরো ম্যাচজুড়েই আর্জেন্টিনাকে চাপে রেখেছিল লা রোজা।

ম্যাচের পর দর্শকদের সঙ্গে অনুভূতি ভাগাভাগি করতে গিয়ে কান্না আটকে রাখতে পারেননি মেসি। তিনি বলেন, ‘আমি দুঃখিত, তবে আমি জানি যে আমরা আমাদের পুরো হৃদয় দিয়ে খেলেছি।’

ফাইনালে এবং পুরো টুর্নামেন্ট জুড়েই স্পেনের আধিপত্য ছিল একচ্ছত্র। ‘লা রোজা’ ফাইনালে শটের দিক থেকে ২০-২ ব্যবধানে এগিয়ে ছিল এবং তারা আর্জেন্টিনাকে ৮৪৫-৪৩৩ পাসে পেছনে ফেলে দেয়।

মেসি স্পেনের পারফরম্যান্সকে কৃতিত্ব দিলেন, ‘সত্যি বলতে, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা খেলায় হেরেছি এবং আমরা তা মেনে নিচ্ছি। তার মানে এই নয় যে আমরা এ পর্যন্ত যা কিছু করেছি তা ভুলে যাব, তাই আমি আমার দেশের মানুষ, খেলোয়াড় ও আমার দেশকে ধন্যবাদ জানাতে চাই।’

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা