ছবি: সংগৃহিত
খেলা

বিশ্বকাপ হারের ১৩ দিন পর মাঠে মেসি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ১৩ দিন পর আবার মাঠে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘ বিরতির পর ক্লাব ফুটবলে ফিরে তিনি খেলেছেন ইন্টার মায়ামির হয়ে। তবে তার প্রত্যাবর্তনের ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারেনি মায়ামি। কলাম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

রোববার (২ আগস্ট) নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৫৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ৩৯ বছর বয়সী মেসি। ড্যানিয়েল পিন্টারের পরিবর্তে মাঠে নামার সময় তাকে স্বাগত জানায় স্বাগতিক দর্শকরা। বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামায় মেসিকে ঘিরে ছিল বাড়তি উন্মাদনা।

মাঠে ফেরার পর মাত্র তিন মিনিটের মধ্যেই গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। লুইস সুয়ারেজের পাস পেয়ে পেনাল্টি বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের শক্তিশালী শট নেন তিনি। তবে তার শটটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। গোল হলে মায়ামি ৩-১ ব্যবধানে এগিয়ে যেতে পারত।

ম্যাচের প্রথমার্ধে সুয়ারেজের দারুণ পারফরম্যান্সে এগিয়ে যায় ইন্টার মায়ামি। উরুগুয়ের এই ফরোয়ার্ড প্রথমে নিজে গোল করেন, পরে নোয়াহ অ্যালেনকে দিয়ে দ্বিতীয় গোল করান। তবে বিরতির আগে ব্যবধান কমায় কলাম্বাস। মায়ামির ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো আত্মঘাতী গোল করলে ম্যাচে ফেরে প্রতিপক্ষ।

দ্বিতীয়ার্ধে ৮৪তম মিনিটে ব্রাইস মেন্দেজের ফ্রি-কিক থেকে গোল করে সমতায় ফেরে কলাম্বাস ক্রু। ফলে পুরো তিন পয়েন্ট পাওয়ার সুযোগ হাতছাড়া হয় মায়ামির।

এই ম্যাচে মেসির সঙ্গে মাঠে ছিলেন তার আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো দে পলও। বিশ্বকাপের পর দুজনই বিশ্রামে ছিলেন। এর আগে ২৪ মে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে সর্বশেষ খেলেছিলেন মেসি।

বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে থাকা নাশভিল এসসির চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে ইন্টার মায়ামি। সামনে তাদের লক্ষ্য লিগস কাপ। আগামী বুধবার নু স্টেডিয়ামে অ্যাতলেটিকো দে সান লুইসের বিপক্ষে মাঠে নামবে মেসির দল। এরপর নকআউট পর্বের লড়াইয়ে মন্টেরে ও লিওঁনের মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে তাদের।

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

বাংলাদেশ সব দিক থেকে ভালো খেলেছে: কামিন্স

নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে টেস্টে বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। চার দিন...

অটোইমিউন রোগের প্রাথমিক লক্ষণ

শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত সংক্রমণ ও ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে সুরক্...

লোডশেডিংয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছ...

কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা

কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা