ছবি: র্যাবের সৌজন্যে
সারাদেশ

হালিশহরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার আলোচিত ইসমাঈল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি প্রান্ত দাশকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার প্রান্ত দাশ চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার রণ দাশের ছেলে।

র‌্যাব-৭-এর তথ্যমতে, কিশোরগঞ্জ জেলার নিকলী থানার বাসিন্দা মো. ইসমাঈল পেশায় একজন দিনমজুর ছিলেন। জীবিকার তাগিদে তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বসবাস করতেন। গত ২২ অক্টোবর ভোরে ইসমাঈল হালিশহরের বারুনীঘাট এলাকায় ‘মা কর্পোরেশন’ নামের একটি বেকু গ্যারেজে যান। এ সময় প্রান্ত দাশ ও তার সহযোগীরা তাকে চোর সন্দেহে আটক করে রশি দিয়ে বেঁধে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে।

একপর্যায়ে ইসমাঈলের শারীরিক অবস্থার অবনতি হলে গ্যারেজ মালিক সাহাবুদ্দিনকে বিষয়টি জানানো হয়। পরে পরিবারের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ইসমাঈলের বাবা মো. কাঞ্চন বাদী হয়ে হালিশহর থানায় পাঁচজনের নাম উল্লেখসহ একজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি প্রান্ত দাশকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরগঞ্জেপাঁচ মাদক কারবারি আটক, কারাদণ্ড ও জরিমানা

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রি, সেবন ও সংরক্ষণের অভিযোগে একই...

ফরিদপুরে চাঁদাবাজির আসামীকে থানা থেকে ছাড়ালেন বিএনপি নেতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই যুবককে ‘এলাকার ছেলে...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবও গোপনে ইরানে হামলা চালিয়েছিল

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলার সময় সৌদি আরবও গোপনে বেশ কিছু...

চলতি বছর ট্রাম্প ও শি-এর বৈঠক

ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন, বেইজিংয়ে পৌঁছালে চীনের নেতা শি জিনপিং তাঁক...

লিচু চুরিতে বাধা, সালথায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় লিচু চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্য...

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার

ক্ষমতায় এসেই গরু ও মোষ জবাই সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের...

তাইওয়ান ইস্যুতে মার্কিন ভুল পদক্ষেপ বিপজ্জনক: শি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করেছেন চীনের নেতা...

"বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর বিভিন্ন কার্যালয় পরিদর্শন"

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবা...

আমি এখানে ৪২ বছর ধরে ব্যবসা করি, তখন এখনে বাড়িঘর ছিল না'

‘হাইকোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও আমার ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আমি...

উলিপুরে কৃষি কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত: আধুনিক কৃষির প্রসারে গুরুত্বারোপ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে &ld...

লাইফস্টাইল
বিনোদন
খেলা