ছবি: সংগৃহীত
অপরাধ
সেনাবাহিনীর অভিযান

বোয়ালখালীতে অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্রসহ দুইজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বেংগুরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর একটি বিশেষ দল, বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে ৪টি বিদেশি শটগান, ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ চেয়ারম্যান বাড়ির মৃত আবুল বশরের ছেলে সালাহউদ্দিন রুমি (৫১) এবং তার ভাই সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)।

সেনাবাহিনী জানায়, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ৬টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিশেষ করে বিগত নির্বাচনসহ বিভিন্ন সময়ে তারা অস্ত্র প্রদর্শন ও গোলাগুলির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

মেজর মো. রাসেল জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসীরা নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করত এবং এসব অস্ত্র বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করত। আসন্ন নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। তারা পুকুরে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করলেও সেনাসদস্যদের তৎপরতা ও চতুর্মুখী ঘেরাওয়ের কারণে পালাতে ব্যর্থ হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে সন্ত্রাসীদের দেওয়া তথ্য ও অনুসন্ধানের মাধ্যমে একটি পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়কুটোর নিচে এবং নির্মাণাধীন একটি ভবনের বালির নিচে লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

অভিযান শেষে বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত মালামালের জব্দতালিকা প্রস্তুত করে। পরে গ্রেফতারকৃত দুই আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা