ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

৫ ঘণ্টা বন্ধ থাকার পর আকাশপথ খুলে দিলো ইরান

আমার বাঙলা ডেস্ক

প্রায় ৫ঘণ্টা বন্ধ রাখার পর সব ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা আবার খুলে দিয়েছে ইরান। গতকাল বুধবার রাতে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ওই দিন বিকেলে এক জরুরি নোটিশে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিল তেহরান।

ইরানের আকাশসীমা বন্ধ থাকায় বিশ্বজুড়ে বিভিন্ন উড়োজাহাজ পরিবহন সংস্থার ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন ও সময়সূচিতে বিপর্যয় ঘটে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, গতকাল বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ওই সময় জানানো হয়েছিল, বিশেষ অনুমতিপ্রাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া অন্য কোনো উড়োজাহাজ ইরানের ওপর দিয়ে চলাচল করতে পারবে না।

ফ্লাইটের তথ্য পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-জানিয়েছে, গতকাল রাত ১০টার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) কিছু আগে আকাশসীমা থেকে এ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরপরই ইরানের নিজস্ব তিনটি উড়োজাহাজ পরিবহন সংস্থা-মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ ও আভা এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট উড্ডয়ন করতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কায় ইরান এ পদক্ষেপ নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির কারণে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও লুফথানসার মতো এয়ারলাইনসগুলো ইরানের আকাশসীমা এড়িয়ে চলার ঘোষণা দেয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানিয়েছেন, পরিস্থিতি এখন ‘নিয়ন্ত্রণে’। তবে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ইরানে চলমান সরকারবিরোধী সহিংস বিক্ষোভ ঘিরে দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

একজন পশ্চিমা সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, পরিস্থিতি পর্যালোচনা করে মনে হচ্ছিল যুক্তরাষ্ট্রের হামলা হয়তো আসন্ন। তবে তিনি এও উল্লেখ করেন যে, প্রতিপক্ষকে সবসময় অনিশ্চয়তার মধ্যে রাখা ডোনাল্ড ট্রাম্পের একটি পরিচিত কৌশল। মূলত হামলা হওয়ার আগের চরম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই ইরান তাদের আকাশপথ বন্ধ করেছিল বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদেশগুলোয় থাকা মার্কিন ঘাঁটিগুলোয় পাল্টা আঘাত হানবে তেহরান। এ হুমকির পর মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে ওয়াশিংটন।

তথ্যসূএ:দ্য গার্ডিয়ান ও রয়টার্স

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা