ছবি: সংগৃহীত
সারাদেশ

ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, রুমিন ফারহানার ভিডিও ভাইরাল

আমার বাঙলা ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাক্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রুমিন ফারহানা ওই ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে বলতে শোনা গেছে, আজকে আমি ভদ্রতা করে বলে যাচ্ছি। নেক্সট টাইম ভদ্রতা করে দেখাবো না।

স্থানীয় সূত্র জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে ঘটনাটি ঘটে। একটি কর্মসূচি শেষে সমর্থকদের নিয়ে স্থান ত্যাগ করার সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করে রুমিন ফারহানাকে থামানোর চেষ্টা করেন।

ভিডিওতে শোনা যায়, এ সময় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে বলেন, এটি সব জায়গায়ই হচ্ছে এবং পারলে বাধা দিতে বলেন। তিনি আরও বলেন, এবার ভদ্রভাবে কথা বলা হলেও ভবিষ্যতে তা নাও করা হতে পারে।

এক পর্যায়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আপনাদের এরকম দেখায়। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আজকে আপনাকে আঙুল তুলে বলে গেলাম, আপনি শুনছেন। ভবিষ্যতে আমি শুনব না। আমি যদি না বলি, আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। শেখ হাসিনার সময়, আপনি এখন যাদের কথায় চলতেন...। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান গণমাধ্যমকে বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ওই এলাকায় সমাবেশের আয়োজন করা হয়েছিল। বিধিমালা অনুযায়ী সমাবেশ বন্ধ করতে গেলে ক্ষোভ থেকেই প্রার্থী তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় সমাবেশের আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভাইরাল ভিডিও নিয়ে রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেছেন, এটি কোনো অসৌজন্যমূলক আচরণ ছিল না। তার দাবি, নির্বাচনী প্রচারণায় প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ হওয়া উচিত—এই বিষয়টি তিনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে স্মরণ করিয়ে দিয়েছেন।

ঘটনার বিষয়ে রুমিন ফারহানা গণমাধ্যমকে জানান, তিনি যখন স্টেজে বক্তব্য দিচ্ছিলেন, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে উঠে বক্তব্য বন্ধ করে দেন এবং পুলিশকে তার হাতে থাকা হ্যান্ড মাইকটি জব্দকারী ব্যক্তিকে আটক করার নির্দেশ দেন। এ সময় তিনি বক্তব্য সংক্ষিপ্ত করে স্টেজ থেকে নেমে ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চান, কীভাবে এবং কোন নিয়মে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তবে সে বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হন।

তিনি বলেন, তার প্রতিপক্ষ প্রার্থীরা নিয়মিত একের পর এক সভা-সমাবেশ করলেও সেগুলোর বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে প্রশ্ন তোলার প্রেক্ষিতেই তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলেছেন।

রুমিন ফারহানা আরও জানান, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের একটি ঘটনার উদাহরণ টেনে তিনি ম্যাজিস্ট্রেটকে বিষয়টি বোঝাতে চেয়েছিলেন। ওই ঘটনায় প্রশাসনের গাড়ির সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আপত্তিকর বক্তব্য দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, ভিডিওতে যে বৃদ্ধাঙ্গুলির বিষয়টি দেখা যাচ্ছে, সেটি তিনি ইঙ্গিত হিসেবে অনুকরণ করে দেখিয়েছিলেন, কারও প্রতি অবমাননার উদ্দেশ্যে নয়।

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন একদিকে অতিরিক্ত সক্রিয় হলেও অন্যদিকে একই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নীরব রয়েছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে তিনি মনে করেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনের কথাও ভাবছেন বলে জানান তিনি।

এদিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান গণমাধ্যমকে বলেন, নির্বাচনী আচরণবিধি সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমানভাবে প্রযোজ্য। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের কার্যক্রম সম্পূর্ণভাবে আইন ও বিধিমালার আলোকে পরিচালিত হচ্ছে বলেও তিনি দাবি করেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন রাজনৈতিক সমীকরণে ভোটের মাঠে তিন শক্তি

একসময় আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী-৪ (কলাপাড়া&n...

মোবাইল ব্যাংকিং বন্ধে বিপাকে সাধারণ মানুষ: জরুরি সেবায় অচলাবস্থা

সারাদেশে হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি সেবার আওতাধীন লক্ষাধ...

উৎসবের ভোট সহিংসতা মুক্ত হোক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্খিত ত্রয়োদশ জাতীয...

ভোটের দিন সারাদেশে পাঁচ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সারাদেশে কিছু যানবাহন...

কুষ্টিয়ায় চারটি আসনের ৫৯৯টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার চারটি আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে আজ সকাল থেকে কেন্দ্র...

মাটিতে লুটিয়ে পড়ে প্রিসাইডিং কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদ...

ডিজিএফআই পরিচয়ে বিএনপি'র প্রার্থী থেকে টাকা দাবি, আটক ১

চট্টগ্রামের হাটহাজারীতে ডিজিএফআই পরিচয়ে বিএনপি মনোনীত এক প্রার্থীর কাছে অর্থ...

চট্টগ্রামে রেললাইন থেকে দুই বস্তা ইটপাটকেল ও লাঠিসোঁটা উদ্ধার

চট্টগ্রাম সিইপিজেড এলাকার মাদ্রাজি শাহ সড়কের রেললাইন সংলগ্ন এলাকা থেকে দুই বস...

৩৬ বছর পর বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়: ঐতিহাসিক নির্বাচনে আসছে পুরুষ প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘ...

চকবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম নগরীতেঅস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার পুলিশ ও সেনাবাহিনী।

লাইফস্টাইল
বিনোদন
খেলা