ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় ১২২টি ট্রান্সফরমার চুরি, চরম ভোগান্তিতে কৃষকসহ সাধারণ মানুষ

রিয়াজুল ইসলাম, (কুষ্টিয়া)

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার প্রায় ১১টি ইউনিয়নে গত তিন বছরে ১২২টি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে এসব ইউনিয়নের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত তিন বছরে কুমারখালী উপজেলার আলাউদ্দিননগর, যদুবয়রা, বাঁশগ্রাম, কসবা, চাঁদপুর, শিলাইদহসহ মোট ১১টি ইউনিয়নে একের পর এক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ বিভাগের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৪ লাখ টাকা।

ট্রান্সফরমার চুরির ফলে কৃষকদের সেচকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় গ্রাহকরা জমিতে সেচ দিতে পারছেন না, ব্যাটারি চার্জ করতেও সমস্যায় পড়ছেন। সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে মোমবাতির আলোয় পড়াশোনা করছে। এতে বিদ্যুতচালিত যন্ত্রপাতিও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। ফলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ভালো ফলাফল নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

স্থানীয় গৃহবধূ ফাতেমা খাতুন বলেন,
বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনে চার্জ দিতে পারছি না। চার্জ দিতে হলে দুই-এক গ্রাম দূরে গিয়ে বসে থাকতে হয়। দ্রুত এই সমস্যার সমাধান চাই।”

কৃষক হালিম বলেন,
মাঠ এলাকায় সন্ধ্যার পর একেবারেই লোকজন থাকে না। এই সুযোগে চোরচক্রের সদস্যরা সহজেই বিদ্যুতের খুঁটিতে উঠে তার ও ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। আমরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার।

একজন এসএসসি পরীক্ষার্থী জানায়,
সামনে এসএসসি পরীক্ষা। অনেক চাপ আছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হয়, মনোযোগ ধরে রাখা কঠিন।”

একজন খেটে খাওয়া অটোরিকশা চালক বলেন,
বিদ্যুৎ না থাকলে পেট ভরে না। প্রতিদিনের আয় দিয়েই সংসার চলে। কিন্তু বারবার ট্রান্সফরমার ও তার চুরি হওয়ায় নিয়মিত ব্যাটারি চার্জ দিতে পারছি না। ফলে ঠিকমতো অটো চালাতেও পারছি না, বাড়তি আয়ের কোনো সুযোগ নেই।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ অফিসে অভিযোগ জানালে কর্তৃপক্ষ জানায়— গ্রামে ট্রান্সফরমার ও তার চুরি হয়েছে, এগুলো পুনঃসংযোগ দিতে হলে গ্রামবাসীকেই টাকা দিতে হবে।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন,
গত কয়েক বছর ধরে উপজেলার ১১টি ইউনিয়নে বিদ্যুতের তার ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। ইতোমধ্যে দুইজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরিকৃত মালামাল ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চোরচক্রটি সংঘবদ্ধভাবে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। খুব শিগগিরই বাকি চোরদের আইনের আওতায় আনা হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা