ছবি: সংগৃহীত
সারাদেশ

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক: ঝুঁকিপূর্ণ লাঙ্গলবন্দ সেতু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮ টি জেলার সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র পথ হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এ পথ দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। বিশেষ করে বন্দরনগরী চট্টগ্রামের সাথে যোগাযোগের একমাত্র পথ হচ্ছে এ মহাসড়ক।

দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখা এ সড়কের সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ সেতুটিতে প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

নিয়মিত যাতায়াতকারী এবং এলাকাবাসীর ধারণা— আসন্ন ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের বাড়তি চাপে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ার ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সেতুটি নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার ফলে উভয় লেনে ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। এর মধ্যে একটি গর্ত বড় আকার ধারণ করার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

সেতুটির ঢাকাগামী লেনের পশ্চিম পাশের রেলিং ভেঙে যাওয়ায় সেতুতে উঠতে গিয়ে অনেক যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে।

এ সড়ক দিয়ে প্রতিদিন গড়ে ২০-২২ হাজার গাড়ি চলাচল করে থাকে। ফলে গাড়ির চাপ যখন বেশি থাকে তখন প্রায়ই দীর্ঘ যানজট লেগে থাকে।

সেতুটি বেশ পুরনো এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এ ব্যাপারে সড়ক বিভাগের কোনো উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

অবশেষে শেষ হলো শজিমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

কুসংস্কারমুক্ত সমাজ গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ, কোরআন-সুন্নাহর জ্ঞানচর্চা এবং শরিয়তসম্মত জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা