ছবি: সংগৃহীত
অপরাধ

চট্টগ্রামের সলিমপুরে র‍্যাবের উপর হামলা, আহত ১, জিম্মি ৩

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় এক র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন র‍্যাব সদস্যকে জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র‍্যাবের অতিরিক্ত সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে জঙ্গল সলিমপুর এলাকায় গেলে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় এক র‍্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

একই সময় হামলাকারীরা র‍্যাবের তিন সদস্যকে জিম্মি করে নিয়ে যায় বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের নিরাপদ উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম র‍্যাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। আটকে পড়া সদস্যদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, র‍্যাবের ওপর হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

ঘটনার পর থেকে জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অভিযানের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন রাজনৈতিক সমীকরণে ভোটের মাঠে তিন শক্তি

একসময় আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী-৪ (কলাপাড়া&n...

মোবাইল ব্যাংকিং বন্ধে বিপাকে সাধারণ মানুষ: জরুরি সেবায় অচলাবস্থা

সারাদেশে হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি সেবার আওতাধীন লক্ষাধ...

উৎসবের ভোট সহিংসতা মুক্ত হোক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্খিত ত্রয়োদশ জাতীয...

ভোটের দিন সারাদেশে পাঁচ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সারাদেশে কিছু যানবাহন...

কুষ্টিয়ায় চারটি আসনের ৫৯৯টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার চারটি আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে আজ সকাল থেকে কেন্দ্র...

মাটিতে লুটিয়ে পড়ে প্রিসাইডিং কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদ...

ডিজিএফআই পরিচয়ে বিএনপি'র প্রার্থী থেকে টাকা দাবি, আটক ১

চট্টগ্রামের হাটহাজারীতে ডিজিএফআই পরিচয়ে বিএনপি মনোনীত এক প্রার্থীর কাছে অর্থ...

চট্টগ্রামে রেললাইন থেকে দুই বস্তা ইটপাটকেল ও লাঠিসোঁটা উদ্ধার

চট্টগ্রাম সিইপিজেড এলাকার মাদ্রাজি শাহ সড়কের রেললাইন সংলগ্ন এলাকা থেকে দুই বস...

৩৬ বছর পর বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়: ঐতিহাসিক নির্বাচনে আসছে পুরুষ প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘ...

চকবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম নগরীতেঅস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার পুলিশ ও সেনাবাহিনী।

লাইফস্টাইল
বিনোদন
খেলা