ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘খুবই কঠোর’ পদক্ষেপ নেওয়া হবে: ট্রাম্প

আমার বাঙলা ডেস্ক

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তাহলে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে ‘অত্যন্ত কঠোর পদক্ষেপ’ নেবে। এদিকে আন্দোলনকারী গোষ্ঠীগুলো বলছে, ইরানের কর্তৃপক্ষ সহিংস দমনপীড়নের মাধ্যমে ২৪০০ জনেরও বেশি সরকারবিরোধী বিক্ষোভকারীকে হত্যা করেছে।

গত সপ্তাহে আটক হওয়া এরফান সোলতানির (২৬) আত্মীয়রা বিবিসি ফার্সিকে জানিয়েছেন, বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা।

ইরানের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও নথিবদ্ধ করা নরওয়েভিত্তিক হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের এক প্রতিনিধি বিবিসিকে জানিয়েছেন, তারা কোনো মামলার এত দ্রুত নিষ্পত্তি হতে ‘কখনো দেখননি’।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “যদি তারা তাদের ফাঁসিতে ঝুলায় তাহলে আপনারা কিছু দেখতে যাচ্ছেন, তারা যদি এমনটি করে তাহলে আমরা অত্যন্ত কঠোর পদক্ষেপ নেব।”

সোলতানির আত্মীয় বিবিসি ফার্সিকে জানিয়েছেন, ইরানের একটি আদালত ‘অত্যন্ত দ্রুত প্রক্রিয়ায়, মাত্র ২ দিনের মধ্যে’ তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।

এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চলমান বিক্ষোভে নিরাপত্তা কর্মকর্তাসহ ২০০০ জন নিহত হয়েছেন। তবে এর জন্য তিনি ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছেন।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার রাতে (ওয়াশিংটনের স্থানীয় সময়) হোয়াইট হাউজে এক বৈঠকে উপস্থিত থাকার পরিকল্পনা করেছেন। ইরানে বিক্ষোভকারীদের মধ্যে কতোজনের মৃত্যু হয়েছে তার ‘সঠিক সংখ্যা’ পাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে,ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও তারা এ পর্যন্ত ২৪০৩ জন বিক্ষোভকারী ও ১২ জন শিশুকে হত্যার বিষয়ে নিশ্চিত হয়েছে। সরকারের সঙ্গে সম্পর্কিত প্রায় ১৫০ জনও নিহত হয়েছেন।

হোয়াইট হাউজে ফেরার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, “হত্যাকাণ্ডটি উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে, তবে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।”

মঙ্গলবার এর আগে ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, “এসব হত্যাকাণ্ডের জন্য ইরানের কর্তৃপক্ষকে বড় ধরনের মূল্য চোকাতে হবে।” পাশাপাশি ইরানের জনগণকে ‘বিক্ষোভ অব্যাহত রাখার’ আহ্বান জানান তিনি।

সংখ্যার বিষয়ে নিশ্চিত হতে পারলে ‘সে অনুযায়ী কাজ করা হবে’ বলে জানিয়েছেন তিনি।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

বাংলাদেশ সব দিক থেকে ভালো খেলেছে: কামিন্স

নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে টেস্টে বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। চার দিন...

অটোইমিউন রোগের প্রাথমিক লক্ষণ

শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত সংক্রমণ ও ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে সুরক্...

লোডশেডিংয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছ...

কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা

কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা